ফেলে দেওয়া চা পাতাই পারে আপনার ত্বক থেকে চুল উজ্জ্বল করতে, পরিষ্কার রাখবে বাসনও
চায়ের নেশা রয়েছে এমন অনেক ব্যক্তিই রয়েছেন। যারা চা ছাড়া নিজেদের দিন শুরু করতেই পারেন না। সকাল, সন্ধ্যা চা না খেলে তাদের দিনই শুরু হয় না। তাছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সকলের সঙ্গে গল্প করার সময় চা কিন্তু মাস্ট।
চা তৈরি করার পর অনেকেই কিন্তু চা পাতা ডাস্টবিনে ফেলে দেন তা কিন্তু একদমই ঠিক নয়। আপনি কি জানেন চা পাতা নিত্যদিন আমাদের অনেক কাজে লাগে। দৈনন্দিন কাজে আপনাদের এই চা পাতা ব্যবহার করা যায়। জানুন চা পাতা কী কী কাজে লাগে।

- ক্ষত স্থানে চা পাতা দিন
ক্ষতস্থানে চা পাতা দিলে সেই ব্যথা, জ্বালা তাড়াতাড়ি কমবে। চাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপনি যে চা খাওয়ার পর যে যা পাতাটা বেচে রয়েছে, সেই চা পাতা ভালোভাবে গরম জলে ফুটিয়ে নিন। তারপরে ক্ষতস্থানে লাগিয়ে নিন।
- চুলে লাগাতে পারেন
যে চা পাতা আপনি অকেজো ভেবে ফেলে দিচ্ছেন, তা কিন্তু ফেলবেন না। কারণ এটি আপনি চুলে লাগাতে পারেন । তারপরে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নেবেন। এতে চুল কিন্তু খুব উজ্জ্বল হবে।
- বাসন পরিষ্কার করবেন
বাসন পরিষ্কার করতে চা পাতা খুব ভালো কাজ করে। চা পাতা দিয়ে একটি সসপ্যানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপরে যে বাসনে দাগ উঠছে না, সেই বাসনে এই চা পাতা দিয়ে ভালোভাবে মেজে দিন। তাহলে সহজেই বাসন থেকে দাগ উঠে যাবে।
- ত্বক উজ্জ্বল হবে
চাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ত্বক উজ্জ্বল রাখতে চা পাতা ব্যবহার করুন। আপনি বেকিং সোডা, জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে পেস্ট করে হাঁটু, কনুই, ঘাড়ে এবং ত্বকে লাগাতে পারেন। ঘাড়ের কালো জায়গাও কিন্তু পরিষ্কার হবে।
- আসবাবপত্র
যদি আপনি আপনার ঘরের আসবাবপত্র পরিষ্কার করতে চান, তাহলে চা পাতার জুড়ি মেলা ভার। একটি বোতলে চা পাতা নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ভালোভাবে স্প্রে করে নিন। এতে আপনার বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে।












Click it and Unblock the Notifications