আনন্দ করা থেকে পটকা ফাটানো! আড়ম্বরের সঙ্গে দীপাবলি উৎসব পালন করে বিশ্বের কোন কোন দেশ?
দীপাবলি হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় দীপাবলি উৎসব। চলতি বছর দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর। এই দিন মা লক্ষ্মী, ভগবান গণেশের পুজো করার রীতি রয়েছে।
আপনি কি জানেন ভারত ছাড়াও বিশ্বের অনেক জায়গাতেই দীপাবলি উৎসব পালিত হয়। এই বিশেষ উৎসব নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও পালিত হয়। তাছাড়া আর কোন কোন দেশে পালিত হয় এই উৎসব।

- নেপাল
ভারতের প্রতিবেশী দেশ নেপালে খুব জাঁকজমক করে পালন করা হয় দীপাবলি উৎসব। এই দিন নেপালের মানুষ পশুপাখিরও পুজো করেন। প্রথম দিন তারা কাককে খাওয়ান। দ্বিতীয় দিন কুকুরকে খাওয়ান। তৃতীয় দিন দেবী লক্ষ্মীর পুজো করেন। চতুর্থ দিন নববর্ষের মতন করে উদযাপন করেন। পঞ্চম দিন ভাইয়ের কপালে তারাও কিন্তু ফোঁটা দেন। এই পাঁচ দিন ধরে তাঁরা দীপাবলি উৎসব পালন করেন।
- শ্রীলঙ্কা
শ্রীলঙ্কাতেও কিন্তু পালিত হয় দীপাবলি উৎসব। ধর্মীয় বিশেষ অনুযায়ী, রাম লঙ্কার রাজা রাবণকে বধ করার পর যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন শ্রীলঙ্কার বাসিন্দারা তাকে প্রদীপ জ্বালিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিন থেকেই কিন্তু মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করেন এখানকার বাসিন্দারা।
- আমেরিকা
আমেরিকায় ভারতের প্রচুর মানুষ বাস করেন। চাকরি সূত্রেও কিন্তু অনেকে সেখানে যান। তাই আমেরিকার অনেক বাসিন্দারাই কিন্তু দীপাবলি উৎসব খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন। গত কয়েক বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট ও দীপাবলি উদযাপন করছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনও এই উৎসব পালন করেন।
- থাইল্যান্ড
আপনি কি জানেন থাইল্যান্ডেও দীপাবলি উৎসব পালিত হয়। থাইল্যান্ডে কলাপাতা থেকে প্রদীপ তৈরি করা হয়। সেই প্রদীপ জ্বালানোর পর তা কিন্তু নিভে গেলে নদীতে ফেলে দেওয়া হয়।
- মালয়েশিয়া ও সিঙ্গাপুর
ভারত ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুরে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয় দীপাবলি উৎসব। এই বিশেষ দিনে এখানে ছুটি থাকে। সেই সঙ্গে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এখানকার বাসিন্দারা
- ব্রিটেন
ভারতের অনেক মানুষই কিন্তু ব্রিটেনে চাকরির জন্য যান। তাঁরা সেখানে কিন্তু দীপাবলি উৎসব পালন করেন। সেখানেও কিন্তু নানান ধরনের আলো জ্বালানো হয়। সেই সঙ্গে পটকাও ফাটানো হয়। আলোর উৎসবে সেখানকার বাসিন্দারা মেতে ওঠেন।












Click it and Unblock the Notifications