সুগারের জ্বালায় মুখে তুলতে পারছেন না অনেক খাবার, তবে নিশ্চিন্তে খান এগুলি
বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ মানুষই ডায়াবেটিসে আক্রান্ত। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে এমন সমস্যার সম্মুখীন হতে হয় সকলে। আবার এমন অনেক খাবার আছে সেগুলি একদমই সুগার রোগীরা মুখে তুলতে পারেন না।
এমনকি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয় চিনিযুক্ত খাবার। তবে আপনি যদি ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু এই খাবারগুলি আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে পুষ্টিগুণও। জানুন সেগুলি কী কী।

- সবুজ শাক সবজি
সবুজ শাকসবজি নিত্যদিন খাবেন। যেমন- পালংশাক, গাজর, বিনস, বরবটি এগুলো খাবেন। কারণ, এতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়াও হাড় ভালো রাখতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে সবুজ শাকসবজি।
- দই
দুপুরের খাবার সময় আপনি দই খেতে পারেন, আবার টিফিনেও দই খেতে পারেন। তবে যেহেতু আপনারা ডায়াবেটিসের রোগী সেই ক্ষেত্রে চিনি দিয়ে টক দই খেতে পারবেন না। তাছাড়া টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এতে আপনার ত্বকও কিন্তু খুব উজ্জ্বল থাকবে।
- গোটা শস্য
গোটা শস্য খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন- বাদামী চাল, কুইনোয়া, ওটমিল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফাইবার, কার্বোহাইড্রেট থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই খাবারগুলি। তাছাড়াও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন রোজ।
- চর্বিবিহীন প্রোটিন
চর্বিবিহীন প্রোটিন খাওয়া নিত্যদিন খুব ভালো। যেমন- মাছ, টোফু, লেগুম ইত্যাদি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে অবশ্যই চর্বিবিহীন প্রোটিন খাবেন। আপনি মুরগির মাংস খেতে পারেন। তবে রেডমিট এড়িয়ে চলাই ভালো।
- পপকর্ণ
ডায়াবেটিস রোগীরা কিন্তু টিফিনে পপকর্ণ খেতে পারেন। এটি খুব স্বাস্থ্যকর। এটি আপনারা খুব তাড়াতাড়ি হজম করতে পারবেন। কারণ এটি খুব হালকা এবং শুকনো ধরনের। এটি খেতেও কিন্তু আপনার বেশ ভালো লাগবে।
- বাদাম, বীজ জাতীয় খাবার
যদি আপনি আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন বাদাম, বীজ জলপাই খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে শক্তি পাবেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শরীর একদম ফিট থাকবে।
- বেরি
বেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি খেতে পারেন। যাতে মিষ্টির পরিমাণ কম থাকে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে। এগুলি রোজ খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। হার্ট ভালো থাকবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications