স্ন্যাকসে কোন কোন খাবার রাখা উপকারী ডায়াবেটিস রোগীদের, জানুন
ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকার। না হলে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। মিষ্টি জাতীয় খাবার তাঁদের এড়িয়ে যাওয়া উচিত। যদি আপনি ডায়াবেটিস রোগী হন, তাহলে এগুলোর ওপর বিশেষ নজর রাখবেন।
ডায়াবেটিস রোগীরা স্ন্যাকসে কী কী খাবার রাখবেন। কোন খাবার আপনাদের খাওয়া ভালো, জানুন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। এমনকি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রণে থাকবে। জানুন কী কী স্ন্যাকস খাবেন আপনি।

সেদ্ধ ডিম
যে সকল ব্যক্তির ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের নিত্যদিন সেদ্ধ ডিম খাওয়া উচিত। ডিম একটি প্রোটিনযুক্ত খাবার। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা মাংসপেশি ভালো রাখতে সাহায্য করে। শরীরের শক্তি বজায় রাখে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, বি টুয়েলভ এবং ভিটামিন ডি থাকে। যা শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে।
চিয়া বীজ
যদি আপনি সুগারের রোগী হন, আপনি স্ন্যাকসে কী খাবেন, ভাবচ্ছেন, তাহলে দেরি না করে খেতে পারেন চিয়া বীজ। এটি পেট ভরা রাখতে সাহায্য করে। তাই এটি খেলে আপনার সহজে ওজন বাড়বে না। আর চিয়া বীজ দুধ, দই দিয়ে খেতে পারেন। আবার ফল, বাদাম, সামান্য মধু দিয়েও খেতে পারেন। যা খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়।
বাদাম ও বীজ
যেকোনও বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়া খুব ভালো। এতে আপনার প্রচুর গুণ রয়েছে। যেমন- আখরোট, চীনা বাদাম, সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ ইত্যাদি। যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। যা খেলে আপনার হজম শক্তি বাড়বে। আর ক্যালোরির পরিমাণও কমবে।
ছোলা
ডায়াবেটিস রোগীদের ছোলা খাওয়া খুব ভালো। তাছাড়াও শাকসবজি খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। গাজর, শশা, ক্যাপসিকামের মতন সবজি খাওয়াও ভালো। এতে খাবারের স্বাদ বাড়ে ও শরীর সুস্থ থাকে।
ফ্রুট চাট
ডায়াবেটিস রোগীদের স্ন্যাকসে অবশ্যই রাখতে পারেন ফ্রুট চ্যাট অর্থাৎ সব রকম ফল দিয়ে আপনি চাট বানিয়ে খেতে পারেন। যেমন- আপেল, কমলালেবু ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, এতে আপনি লেবু ও চাট মশলা দিয়ে খেতে পারেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications