Dengue Diet: ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হতে কী খাবেন আর কী খাবেন না, জানেন
ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। আর এসময় সকলেরই সুস্থ থাকা খুব দরকার। যদি ডেঙ্গু থেকে মুক্তি পেতে চান বা যদি আপনি ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হন তা থেকে খুব দ্রুতই কিভাবে সুস্থ হবেন ভাবছেন, তাহলে এই টিপসগুলি মানতে পারেন।
যদি আপনি ডেঙ্গু থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে চান, তাহলে নিত্যদিন এই খাবারগুলি খান ,আর এই খাবারগুলি খাওয়া একদমই ছেড়ে দিন। দেখুন কোন কোন কোন খাবার একদমই খাবেন না।

- পেঁপে পাতার রস
যদি আপনি ডেঙ্গুর জ্বরে কাবু হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে চান তাহলে রোজ পেঁপে পাতার রস খান। পেঁপে পাতার ডেঙ্গু কমাতে সক্ষম। যদি আপনার প্লেটরেট কমে যায়, তাহলে আপনি পেঁপে পাতার রস খেতে পারেন। আবার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পেঁপে পাতার রসের জুড়ি মেলা ভার। পেঁপে পাতার রস বার করে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আপনি দু তিনবার খেতে পারেন।
- শাকসবজির রস
সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এতে ভিটামিন থেকে প্রোটিন থাকে। তাই আপনি প্রত্যেকদিন এক গ্লাস করে শাকসবজি রস খেতে পারেন। এতে আপনার শরীরে ভিটামিন সিয়ের পরিমাণও পূর্ণ হবে। যদি খেতে ভালো না লাগে বা স্বাদ বাড়াতে চান তাতে সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন।
- ডাবের জল
ডেঙ্গু থেকে মুক্তি পেতে আপনি নিত্যদিন ডাবের জল খান। ডাবের জল খেলে আপনার ডেঙ্গু কমবে খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে শরীর কখনও হাইড্রেড হবে না। তবে আপনি দিনে দু গ্লাসের বেশি ডাবের জল খাবেন না। এটি এমনিও খুব স্বাস্থ্যকর। এটি খেলে আপনার পেটও ঠাণ্ডা থাকবে।
- ভেষজ চা
ভেষজ চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো,। ডেঙ্গু কমাতে বা ডেঙ্গু রোগের ঝুঁকি কমাতে আপনি এই চা খেতে পারেন। যেমন- আদা চা, এলাচি চা, দারচিনি চা, আপনি রোজ এক কাপ করে খেতে পারেন। এতে আপনার শরীরও কিন্তু খুব সুন্দর থাকবে।

- নিম পাতা
নিম পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ত্বক ভালো রাখতে এই পাতা খেতে পারন। ডেঙ্গু রোগী হলে তাহলে রোজ নিম পাতা খান। এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- কী খাবেন না
আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন বা ডেঙ্গু রোগের ঝুঁকি কমাতে চান তাহলে কখনোই বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না। এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। সেই সঙ্গে ভাজা খাবার, প্রচুর পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার, মশলাদার খাবার, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। তাহলে আপনার শরীর এমনিতেও সুস্থ থাকবে, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।












Click it and Unblock the Notifications