ভারতে কোভিডের XBB.1.16-এর সংক্রমণ! স্বস্তির বার্তা সরকারি তরফে

এখনও প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। কয়েকটি রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের XBB.1.16 ভ্যারিয়েন্ট। কোনও কোনও মহল থেকে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
তবে সরকারি তরফে দাবি করা হয়েছে করোনা এখন আর মহামারীর পর্যায়ে নেই, স্থানীয় পর্যায়ে চলে গিয়েছে। ১০-১২ দিন পর থেকে আক্রান্তের সংখ্যা কমতে থাকবে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে।

কোভিড করোনাভাইরাস

সরকারি সূত্রে আরও বলা হয়েছে আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। বিশেষজ্ঞরা আশা করছেন এর থেকে খারাপ কিছু আর হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের সংক্রমণ অব্যাহত থাকলেও, উল্লেখযোগ্যভাবে সংক্রমণ ছড়ানো কিংবা রোগের তীব্রতা আর আগের মতো নেই। XBB.1.16-এর সংক্রমণ ফেব্রুয়ারিতে ২১.৬ শতাংশ থেকে মার্চে ৩৫.৮ শতাংশ হয়েছে।

কোভিড করোনাভাইরাস

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় ৭৮৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা ২২৩ দিনের মধ্যে সব থেকে বেশি। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০,২১৫। ১৬ জনের মৃত্যু হলেও হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বৃদ্ধির তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তবে পরিস্থিতির কথা বিবেচনা করে সিরাম ইনস্টিটিউট নতুন করে কোভিশিল্ডের উৎপাদন শুরু করেছে। এদিন এমনটাই জানিয়েছএন সিইও আদর পুনাওয়ালা। তিনি জানিয়েছে কোম্পানির কাছে ইতিমধ্যেই কোভোভ্যাক্সের ষাট লক্ষ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি জানিয়েছেন, সিরাম ইনস্টিটিউট ৯০ দিনের মধ্যে ৬০-৭০ লক্ষ ডোজ ভ্যাকসিন তৈরি করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+