মাতৃ দিবসে মাকে খুশি করতে নিজে হাতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রেসিপিগুলি
চলতি বছর ১২ মে, রবিবার পালিত হবে মাতৃ দিবস। এই বিশেষ দিনের জন্য সকলেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। যদিও মায়েদের জন্য বিশেষ কোন দিন হয় না। বছরের প্রত্যেকটি দিনই মায়েদের দিন। তারা আমাদের সারা বছর ধরে সুস্বাদু রান্না করে খাওয়ান।
মাতৃ দিবসে আপনার মায়ের জন্য কিছু রান্না করতে চান তাহলে কিন্তু তাঁকে এই খাবারগুলি রান্না করে আপনি খাওয়াতে পারেন। দেখবেন তিনি খুব খুশি হবেন। কী কী রান্না করবেন, দেখুন।

- রাজমার তরকারি
যদি আপনার মা নিরামিষ খান তাহলে কিন্তু আপনি রাজমার তরকারি রান্না করতে পারেন। শুধু আদা দিয়েও আপনিও এটি রান্না করে খেতে পারেন। যদি আপনার মা আমিষ খাবার খান তাহলেও কিন্তু আদা, রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে মশলাদার একটি রাজমার তরকারি করতে পারেন। অবশ্যই কিন্তু সেই গ্রেভিতে দেবেন টম্যাটো। এটি কিন্তু ভাত, কাঁচা পেঁয়াজের সঙ্গে আপনার মাকে পরিবেশন করবে এই রাজমার তরকারি। দেখবেন তিনি খুব খুশি হবেন।
- ধোসা
ধোসা খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। নারকেলের চাটনি, মশলাদার সাম্বার দিয়ে মুসুরির ডাল, বাটা আর চাল দিয়ে আপনি ধোসা তৈরি করে আপনার মাকে দিন। দেখবেন তিনি আপনাকে জড়িয়ে ধরবেন এবং খুব খুশি হবেন।
- ছোলে বাটুরা
ছোলে বাটুরা খেতে সকলেই কমবেশি পছন্দ করেন। উত্তর ভারতের জনপ্রিয় খাবারগুলির মধ্যে ছোলা বাটুরা একটি। আপনার মাকে সন্ধ্যেবেলার স্ন্যাকসে আপনি কিন্তু নিজের হাতে তৈরি করে ছোলে বাটুরে দিতে পারেন। অবশ্যই তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু কুচি দিয়ে পরিবেশন করবেন। এটি দেখতেও খুব সুন্দর। এটি খেতেও অসাধারণ।
- ফুচকা
যদি আপনার মা ফুচকা খেতে ভালোবাসেন তাহলে তাকে অবশ্যই ফুচকা দিন। সঙ্গে তেঁতুল জল, আলু মাখা দিয়ে আপনি বাড়িতে ফুচকা তৈরি করে দিতে পারেন। না হলে বাইরে বেরিয়েও কিন্তু আপনার মাকে গোলগাপ্পা খাওয়াতে একদম ভুলবেন না।
- গোলাপ জামুন
ঘরে তৈরি করে আপনি আপনার মাকে গোলাপ জামুন খাওয়াতে পারেন। এতে তার মুখে একগাল হাসি কিন্তু আপনি দেখতে পাবেন। তাতে কিন্তু আপনিও খুব খুশি হবেন।
- পালক পনীর
মাতৃ দিবসে আপনার মাকে পালক পনীর রান্না করে দিতে পারেন। এটি বানাতে মূলত পালংশাক, পনীর, আদা লাগে। এই রেসিপিটি তৈরি করতে বেশি কিছু লাগবে না। ঘরে থাকা জিনিস দিয়ে আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পালক পনীর। সঙ্গে অবশ্যই দেবেন পরোটা আবার রুটি।
- রসগোল্লা
যদি আপনার মা মিষ্টি প্রেমী হয়ে থাকেন তাহলে তো আর চিন্তাই নেই। বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন নরম তুলতুলের রসগোল্লা। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা পরিবেশন করুন। এতে খুশি হবেন আপনার মা।












Click it and Unblock the Notifications