অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, কমছে হজম ক্ষমতা, দ্রুত সুস্থ হতে সকালে চায়ের পরিবর্তে খান এগুলি
এমন অনেকেই রয়েছেন যারা চা বা কফি ছাড়া তাদের দিন শুরু করার কথা ভাবতেই পারেন না। সকালবেলা খালি পেটেই তারা চুমুক দেন এই ক্যাফেইন যুক্ত পানীয়গুলিতে। তবে খালি পেটে এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে অ্যাসিডিটি, হজমের সমস্যা হয়।
সকালবেলা চা বা কফি একদমই খাবেন না। তার পরিবর্তে আপনি সকাল শুরু করতে পারেন এই পানীয়গুলি দিয়ে। জানুন সেই তালিকায় কী কী রয়েছে। এগুলি খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে, পেট ফুলবে না, পেটে ব্যথাও হবে না। অ্যাসিডিটির সমস্যা থেকে মিলবে মুক্তিও।

- পুদিনা পাতা
যদি আপনি নিত্যদিন পুদিনা পাতার জল খেয়ে দিন শুরু করেন তাহলে কিন্তু আপনার শরীর খুব ভালো থাকবে। এতে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে। প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন থাকে এতে। এক গ্লাস পুদিনা পাতার জুসের সঙ্গে যদি সামান্য পরিমাণ লেবু মিশিয়ে শরবত করে খান তাহলে আপনার অ্যাসিডিটি হবে না। এতে কিন্তু শরীর হাইড্রেট থাকবে।
- গিলয়
আয়ুর্বেদশাস্ত্রে, গিলয়কে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চান বা অ্যাসিডিটি সমস্যাকে দূর করতে চান তাহলে নিত্যদিন গিলয়ের শরবত খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- মেথি ভেজানো জল
চা, কফি দূরে রেখে সকালটা শুরু করুন। মেথি ভেজানো জল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শরীরে দুর্বলতা কমবে। এতে ফাইবার বেশি থাকে। আপনার হজম শক্তিও বাড়তে থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। এতে কিন্তু শরীরে জলের ঘাটতি পূরণ হবে। গরমে নিত্যদিন আপনিও খেতে পারেন এই মেথি ভেজানো জল।
- এলাচ
এলাচ আমরা সকলেই রান্নায় খেয়ে থাকি। কখনোও কি এলাচের জল খেয়েছেন। যদি আপনি এলাচের জল নিত্যদিন সকালবেলা খান, তাহলে আপনার মুখে কোনও গন্ধ থাকবে না। মুখের দুর্গন্ধ তাড়াতে এলাচের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাও দ্রুত কমবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। গরমে শরীর হাইড্রেট খান এলাচের জল। পাবেন হাতেনাতে উপকার। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে অবশ্যই এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications