পরীক্ষা আসার আগেই আপনার সন্তান উদ্বেগের শিকার হচ্ছে? নার্ভাস ভাব কাটাতে কী করবেন

অনেক শিশুরাই পরীক্ষা শুরু হওয়ার আগে বেশ চিন্তিত হয়ে পড়ে। পরীক্ষার্থীরা অনেক সময়ে নার্ভাস হওয়ার কারণে অনেক সময় শরীর অসুস্থ হতে থাকে। যে কারণে তাদের মানসিক চাপও কিন্তু ক্রমশ বাড়তে থাকে।

পরীক্ষার সময় আসার সঙ্গে সঙ্গে আপনার সন্তানও কি উদ্বেগের শিকার হচ্ছে? কীভাবে তার মাথা ঠান্ডা রাখবেন, কীভাবে সে ঠান্ডা মাথায় ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, জানুন। কেন শিশুরা উদ্বেগের শিকার হচ্ছে?

exam

  • কী কী সমস্যা হয়

শিশুদের পরীক্ষার জন্য বেশি চাপ নেওয়া উচিত নয়। এটি কিন্তু মানসিক চাপের শিকার হয়। তাদের মানসিক চাপ হলে তাদের কিন্তু বমি বমি ভাব, জ্বর হবে, বিরক্তি লাগবে। তারা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন না। তাই এমন সমস্যা হলে তাদের শান্ত করুন, মানসিক চাপ কমান।

  • পরীক্ষার আগে বকাবকি করবেন না

বাবা-মা পরীক্ষায় খারাপ রেজাল্ট করবার জন্য কিংবা কম নম্বর পাওয়ার জন্য অনেকেই আগে থেকেই কিন্তু তার সন্তানদের বকতে থাকেন। আর এই বকাবকিতে তারা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যায়। যে কারণে তাদের মধ্যে কিন্তু উদ্বেগের শিকার হয়। বাবা-মায়েরাও কিন্তু আগে থেকে তাদের কিছু বলা উচিত নয়। পরীক্ষার আগে বকাবকি করবেন না। এতে সে ভয় পেয়ে যাবে। মাথা ঠান্ডা রাখতে পারবেন না।

  • সন্তানকে সময় দেবেন

সন্তানকে অনেকেই তার কাজের চাপের জন্য বেশি সময় দিতে পারেন না। যে কারণে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই শিশুদের সঙ্গে সবসময় সময় কাটাবেন, গল্প করবেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন।

  • মস্তিষ্ক শান্ত রাখবেন

পড়াশোনার কারণে বাচ্চাদের মস্তিষ্ক কিন্তু অনেক সময় ক্লান্ত হয়ে থাকে। তাই একটানা কখনোই পড়াশোনা করবেন না। পড়াশোনার মাঝে তাকে বিশ্রাম দেবেন। অন্তত কুড়ি মিনিট বিশ্রাম দেবেন। মানসিকভাবে সে ভালো থাকতে পারবে। শারীরিকভাবে তার বিশ্রাম নেওয়াটা খুব জরুরী।

  • ব্যাগ গুছিয়ে দেবেন

পরীক্ষার জন্য যদি আপনার শিশু খুব ভয় পেয়ে থাকে, তাহলে তাকে আগে শান্ত রাখবেন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পরীক্ষার আগের দিনটাকে খাতা, পেনসিলের ব্যাগ ঠিকঠাক গুছিয়ে নিতে বলুন। তাড়াহুড়ো করবেন না। কোনও কাজে তাকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন। তাহলে তার ভেতরে একদমই কিন্তু উদ্বেগ থাকবে না।

  • সাহস জোগাবেন

পরীক্ষার দিন সকালবেলা একবার তার পড়াগুলো রিভাইস করিয়ে নেবেন। এতে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবে। এতে সে একদমই ভয় পাবে না। তাকে যতটা পারবেন সাহস যোগাবার চেষ্টা করুন। এতে কিন্তু পরীক্ষার সময় আপনার সন্তান উদ্বেগের শিকার হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+