লক্ষ্য কেরিয়ার তৈরি করা! সফল ব্যক্তিরা কী বলছেন, কোন পথে তা সম্ভব
কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে ক্যারিয়ারে লক্ষ্য অর্জন করা যায়। কীভাবে, কোন পদ্ধতিতে তা করা যাবে, তা সফল ব্যক্তিরাই ভাল ভাবে বলতে পারেন। তবে এই অধ্যাবসায় এবং উচ্চাকাঙ্খার দিকে এগিয়ে যাওয়া নিয়ে এই প্রতিবেদনে কিছু টিপস।
অনেক সফল ব্যক্তিই নিম্নলিখিত উপায়ে সাফল্যের দিকে এগিয়েছেন। কেউ বিষয়গুলিকে অনুসরণ করতে পারেন। আবার নিজের মতো করে কিছুটা যোগবিয়োগ করেও ভাবতে পারেন। কেনানা টার্গেট হল লক্ষ্যে পৌঁঠনো। তবে সেখানে অবশ্যই থাকতে হবে প্রতিশ্রুতিবদ্ধ জীবন এবং মনোযোগ।

এব্যাপারে প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে। ঠিক কোন লক্ষ্যে পৌঁছতে হবে কিংবা কর্মজীবনে ঠিক কী অর্জন করতে চান, তা ঠিক করে ফেলতে হবে। বিষয়টিকে ছোট ও পরিচালনাযোগ্য করে ফেলতে হবে। প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে।
লক্ষ্য ঠিক করার পরে রুটিন ঠিক করতে হবে। রুটিনের মাধ্যমেই বিষয়টিকে সংগঠিত এবং ফলদায়ক করতে সাহায্য করে। এমন একটি রুটিন তৈরি করতে হবে, যেখানে নিজের জন্য কাজ অর্থাৎ যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা, নিজের যাবতীয় কাজ সারা এবং বাকি সময়কে লক্ষ্যে পৌঁঠনোর জন্য রাখা। এগুলিকে আলাদা করে ফেলতে হবে।

শেখার কোনও শেষ নেই। এই শেখার ধারাবাহিকতা রাখতে হবে। লক্ষ্যে পৌঁছতে যাঁর সেমিনারে যোগ যোগ দেওয়া উচিত, তাঁকে তা করতে হবে। কোনও কোর্সের প্রয়োজন হলে করতে হবে। এইভাবে দক্ষতাকে উন্নত করতে হবে। জ্ঞান বাড়াতে বই পড়তে হবে। এই বিষয়গুলি ক্যারিয়ারের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে।
প্রত্যেক সফল ব্যক্তির এগিয়ে যাওয়ার পিছনে রয়েছে নেটওয়ার্কিং এবং সম্পর্ক গড়ে তোলার বিষয়টি। যেমন কোনও ব্যক্তির পেশাদার প্রতিষ্ঠানে যোগদানের সফলতা নির্ভর করে সেখানকার ইভেন্টগুলিতে যোগদান এবং সোশ্যাল মিডিয়ার সহকর্মীদের সঙ্গে যোগাযোগে নেটওয়ার্কগুলিতে যোগদানের ওপরেও। এই ধাপ নিজের পরিচিতি বাড়াতে সাহায্য করে। যা কর্মজীবনে সাহায্য করে।












Click it and Unblock the Notifications