গরমে শরীরের তাপমাত্রা কেন হঠাৎ বেড়ে যায়? কীভাবে নিজেকে সুস্থ রাখবেন, জানুন
গরমের দাবদাহে অনেকেরই কিন্তু নাজেহাল অবস্থা। এপ্রিলের শুরুতেই দিনেরবেলা ঘরের বাইরে বেরোতে পারছেন না অনেকেই। এই গরমের সময় শরীর কিন্তু খুব ক্লান্ত লাগে। কাজের ক্ষমতা কমে যায়। এমনকি খাবারের ইচ্ছাও থাকে না। আবার অনেকের পেটেও নানান সমস্যা হতে থাকে।
আবার এই গরমে শরীরের তাপমাত্রা কিন্তু হঠাৎ হঠাৎ অনেকের বেড়ে যেতে থাকে। যে কারণে অনেকেই বিরক্তও হন। তাছাড়াও এটি শরীরের জন্য একদমই ভালো নয়। অনেক সময় পেট ফাঁপা, ত্বকের সংক্রমণ, হজমের সমস্যার কারণে দেখা দেয় এই সমস্যা। এই সমস্যা থেকে রক্ষা পেতে আপনি কী করবেন।

এই খাবারগুলি খাবেন না
গরমকালে মশলাদার খাবার, ভাজা খাবার কিংবা জাঙ্ক ফুড, কোলড্রিঙ্কস, আইসক্রিম খাবার জন্যও কিন্তু শরীর অনেক সময় গরম হতে থাকে। তাই এগুলি খাওয়াই এড়িয়ে চলুন।
হালকা খাবার খাবেন
গরমকালে হালকা খাবার খান। অবশ্যই খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, লেবু, পুদিনা পাতা, লাউ, শশা, তরমুজ, কমলা লেবু, আঙ্গুরের মতন মরসুমের ফল আপনার শরীরকে ঠান্ডা রাখবে, তাই সেগুলি খান।
মাটির কলসিতে জল খান
এই সময়ে সকলেই প্রায় ফ্রিজের জলের ওপর ভরসা রাখেন। আপনি কিন্তু একদমই তা খাবেন না। তার কারণ এই ঠান্ডা জল খেলে আপনার কিন্তু সর্দি-কাশির সমস্যা বাড়বে। এমনকি ঠান্ডা লেগে আপনার শরীরের তাপমাত্রা বাড়তে পারে। তাই এই সময়ে মাটির কলসিতে জল রেখে সেই জল খাওয়ার চেষ্টা করুন।
স্ট্রিট ফুড খাবেন না
এই গরমের সময় মশলাদার খাবার, এমনকি বাইরের কোনও স্ট্রিট ফুড ভুলেও খাবেন না। এতে আপনার পেটের সমস্যা হতে পারে, তাই আগেই সাবধান হোন আপনি।
মানসিক চাপ এড়িয়ে চলুন
আপনি কি জানেন, মানসিক চাপের কারনেও শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তীব্র মানসিক চাপের সঙ্গে শরীরের মাপ তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। যা কিন্তু একদমই ভালো নয়। তাই এই গরমকালে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। মাথায় চাপ কম নিন। শরীরকে ঠান্ডা রাখুন। সেই সঙ্গে ধ্যান করুন। মানসিক চাপ কমান। এতে দেখবেন শরীরের তাপ কিছুটা হলেও কমবে।
সূর্যের আলো থেকে দূরে থাকুন
আবার গরমেও স্কুল, কলেজ, অফিসে সকলকেই যেতে হয়। এই তীব্র সূর্যালোক ও তাপপ্রবাহের কারণ ও শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই বিশেষজ্ঞরা কিন্তু খুব সতর্ক করছেন। তাঁদের মতে, এই সময়ে সরাসরি সূর্যের আলো গায়ে লাগতে দেবেন না। ছাতা বা টুপি ব্যবহার করুন। হালকা রঙের পোশাক পরুন। ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন। প্রচুর জল খান। শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন।
হাইড্রেট থাকুন
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে খাওয়া-দাওয়া করলে, শরীর হাইড্রেট থাকলে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে। এসময়ে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করবেন না। দিনের বেলা কোনও কাজ ছাড়া রোদ্দুরে বেরোবেন না। যদি বেরোন তাহলে অবশ্যই ছাতা বা টুপি ব্যবহার করুন। এতে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে ও হিট স্ট্রোকের ঝুঁকি কিছুটা হলেও কমবে।












Click it and Unblock the Notifications