Benefits of Potato: ভাতপাতে রোজ রাখছেন আলু, জানেন কি এর উপকারিতা সম্পর্কে
আলু ছাড়া আমরা রান্নার কথা ভাবতেই পারি না। এই সবজি খেতে অনেকেই কমবেশি সকলেই ভালবাসি। নিরামিষ থেকে আমিষ প্রায় সব রান্নাতেই লাগে আলু। অনেকেই বলেন, আলু খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য খারাপ, তবে, এমন কথা আদৌও কি ঠিক?
চিকিৎসকেরা বলছেন, আলু খেলে হার্ট ভালো থাকে। শুধু তাই নয় যা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি হার্টের রোগে ভুগছেন তার নিত্যদিন আলু খাওয়া দরকার। যিনি রোজ আলু খান তার রক্তচাপ কমে, কারণ আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যার রক্তচাপ কমাতে সক্ষম। পটাশিয়াম হার্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আলু খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, আপনার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে।
কোলেস্টেলের মাত্রা কমবে
যদি আপনি রোজ আলু খান তাহলে শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে। তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় এটি রাখেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমাবে। গবেষণায় দেখা গেছে, ফাইবার জাতীয় খাবার খেলে এল ডি এলের মাত্রা প্রচন্ড পরিমাণে কমতে থাকবে। সেই সঙ্গে আপনার হার্ট অনেক ভালো থাকবে।
হার্ট ভালো রাখে
যদি আপনি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন আলু। আলুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি , ভিটামিন বি ৬ থাকে। তাছাড়া আলুতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। যা আপনার হার্ট ভালো রাখতে সক্ষম।

আলুতে কী কী থাকে
আলুতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, কপার, ভিটামিন সি, ভিটামিন বি ৬, এটি খেলে আপনার শরীরে আয়রনের ঘাটতি মিটবে। যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় আলু রাখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে খাবেন।
ক্যানসারের ঝুঁকি কমাতে এটি খান
ক্যানসারের ঝুঁকি কমাতে আলুর রস খেতে পারেন। এতে 'গ্লাইকোক্যালয়েড’ নামে একটি উপাদান আছে। তাতে টিউমর নিয়ন্ত্রণ করার গুণ রয়েছে। ২০১৬ সালের একটি গবেষণায় আলুর এই গুণের কথা উল্লেখ করা হয়েছ। তাই আপনিও এতি খেতে পারেন।












Click it and Unblock the Notifications