গরমে পছন্দের ডার্ক চকোলেট থেকে প্রক্রিয়াজাত খাবারকে ‘না’ বলুন, কিন্তু কেন, জানুন

নিত্যদিনই হু হু করে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। গরমে রোদ্রে বেরোলে বিশেষ যত্ন নিতে হবে শরীরের। না হলে শরীর খারাপ হতে পারে। এসময় শরীর হাইড্রেট রাখতে হবে।

জল, ডাবের জল, নুন, চিনির শরবত সবসময় খেতে হবে। সেই সঙ্গে এড়িয়ে চলতে হবে ভাজা খাবার। খাবার যদি সঠিকভাবে না করা যায় তাহলে শরীর খারাপ হবে। এই সময়ে ডায়রিয়া, বদহজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময়ে কোন কোন খাবার ছুঁয়েও দেখবেন না, জানুন।

What Foods To Avoid In Summer

  • কফি

এমন অনেকেই রয়েছেন যারা এই গরমকালেও প্রচুর পরিমাণে কফি খান তবে এটি এড়িয়ে চলাই ভালো। যেহেতু কফিতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। এটি আপনার শরীরকে খারাপ করে দেবে। কিডনির সমস্যা দেখা দেবে। শরীর ডিহাইড্রেট হতে থাকবে। কফির পরিবর্তে খেতে পারেন ডাবের জল।

  • অ্যালকোহল (মদ)

একেবারেই গরমকালে খাবেন না অ্যালকোহল। অ্যালকোহল খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যেহেতু গরমকালে শরীরে জলের ভাগ কম থাকে। তার উপরে যদি আপনি অ্যালকোহল খান তাহলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। বমি বমি ভাব লাগবে। সেই সঙ্গে প্রসাব হলুদ হতে থাকবে। এই সময়ে জন্ডিস হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাই আগেই সাবধান হোন।

  • উচ্চ প্রোটিনযুক্ত খাবার

আপনি কি জানেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে গরমকালে শরীর ডিহাইড্রেট হতে থাকে। সেই সঙ্গে আপনার শরীরে ক্রমশ জলের মাত্রা কমতে থাকবে। আপনার মাথা ঘুরতে থাকবে। বমি বমি ভাব হতে পারে। এমন কি পেটের সমস্যা হতে পারে। তাই গরমকালে কখনই উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাবেন না।

  • চা

কফির মতো নিত্যদিন গরমকালে বারবার চা খাওয়া এড়িয়ে চলুন। এতে ক্যাফেইন থাকে। যা শরীরকে ডিহাইড্রেট করে তুলতে সাহায্য করে।

  • ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে গরমকালে অতিরিক্ত পরিমাণে ডার্ক চকোলেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতেও কিন্তু ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। এটি বেশি খেলে আপনার উদ্বেগের সৃষ্টি হতে পারে।

  • প্রক্রিয়াজাত খাবার

প্রক্রিয়াজাত যেকোনোও খাবার গরমকালে ছোঁবেন না। এতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। প্রিজারবেটিভ খাবার খেলে শরীর খারাপ হতে থাকে। সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হতে থাকে। পেট ফুলতে থাকে। তার পরিবর্তে ফল, শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+