Heart Attack: হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে শীতকালে খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারগুলি
বর্তমানে বেশির ভাগই মানুষ হার্টের সমস্যায় ভোগেন, হার্টের সমস্যা থেকে মানুষের হার্ট অ্যাটাকের শিকার হন। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা মূলত খাওয়া-দাওয়ার অনিয়ম, জীবনযাত্রা সঠিকভাবে না করা, ঘুম সঠিকভাবে না হলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা থাকে এবং হার্টের রোগেও ভুগতে পারেন অনেকে। গবেষণায় দেখা গেছে, ৩০ থেকে ৪০ বছর বয়সীরা বেশি হার্ট অ্যাটাকে শিকার হন।
তরুণ তরুণীরাও কিন্তু হার্ট অ্যাটাকের শিকার হন, যাদের হার্টের সমস্যা রয়েছে বা আপনি যদি হার্ট অ্যাটাকের সমস্যা এড়িয়ে চলতে চান, তাহলে শীতকালে এই খাবারগুলো একদমই খাবেন না। দেখুন কোন কোন খাবার খাবেন না।

- রেডমিট
শীতকালে দুপুরে রেডমিট কখনোই খাবেন না। এটি খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়, এতে আপনার হার্টের উপর প্রচন্ড চাপ পরে যায়। যেমন- শুয়োরের মাংস, খাসির মাংস, গরুর মাংস এগুলি খেলে আপনার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়বে। কোলেস্টেরলের হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই এই খাবারগুলি এড়িয়ে চলুন, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে।
- ডিমের কুসুম
আমরা এমন অনেকেই রয়েছেন, যারা নিত্যদিন খাদ্য তালিকায় ডিম রাখেন। ডিম খেলে শরীর সুস্থ থাকে ঠিকই, তবে শীতকালে ডিমের কুসুম না খাওয়াই ভালো। যাদের হার্টের সমস্যা রয়েছে বা যারা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান, তাহলে তারা শীতকালে ডিম খেলেও ডিমের কুসুম খাবেন না। এতে কোলেস্টেরলের মাত্রা কমবে। ১০০ গ্রাম ডিমের ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। যা হার্টের জন্য খুবই খারাপ, তাই যদি আপনি রোজ ডিম খান কুসুম বাদ দিয়েই খাবেন।

- ঘি
শীতে আমরা অনেকেই শরীর গরম রাখবার জন্য ঘি খাই, ঘিতে দিয়ে রুটি বা ভাতের সঙ্গে বা যেকোনোও রান্নাই ঘি খাই, তবে ঘি খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি , এমনকি হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই শীতকালে হার্টের রোগীরা কখনোই ঘি খাবেন না।
- ভাজা খাবার
ভাজা খাবার খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি, তবে শীতকালে ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো। এতে আপনার হার্টের সমস্যা দেখা দেবে। এমনকি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে। কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে।
- মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন
মিষ্টিও খাবেন না। এতে আপনার হার্টের ওপর প্রচন্ড চাপ পড়বে, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। তাই খাবারগুলি শীতকালে খাবেন না।












Click it and Unblock the Notifications