Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Depression: আপনি কি মানসিক অবসাদের শিকার, বুঝবেন কীভাবে ? জানুন লক্ষণ

যেকোনোও বয়সেই মানুষ অবসাদগ্রস্ত হয়ে পরতে পারেন, এমনকি বয়ঃসন্ধিকালেও অবসাদে ভোগার সম্ভাবনা রয়েছে অনেকের। মানসিক অবসাদ শরীরের জন্য একদমই ভালো নয়। এমন অনেকেই রয়েছেন যারা মানসিক অবসাদ থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না।

তাদের জীবন নিষ্প্রাণ লাগে। কোনও কাজে তাদের ইচ্ছা জাগে না। এমনকি তাদের খিদে পর্যন্ত তেমনভাবে পায় না। তারা কোনোও কাজেই মন দিতে পারেন না। সবসময় তারা প্রচন্ড পরিমাণে খিটখিটে হয়ে থাকেন। কেন আসে ডিপ্রেশন, শুধুই কি মন খারাপের জন্য, না রয়েছে অন্য কোনও কারণ।

Depression

  • জানুন লক্ষণ

যদি মন খারাপ হয় তা দু থেকে তিনদিন পর তা ঠিক হয়ে যায়, তবে মানসিক অবসাদ তা কিন্তু এক দু দিনের নয়। মানসিক অবসাদে হয়তো এমন অনেকেই রয়েছেন যারা সব সময়েই ভোগেন। মানসিক অবসাদের জেরে প্রচুর পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চিকিৎসকেরা বলছেন, প্রথমে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসুন। তবে আপনি কীভাবে বুঝবেন আপনি মানসিক অবসাদের শিকার। জানুন এই লক্ষণ গুলি থেকে।

  • নিজেকে একা লাগা

যদি আপনার জীবনে দুঃখ ভরে থাকে, আপনার হৃদয় সবসময় শূন্য, মানে খালি আপনি সবসময় ফাঁকা, একা। যদি কয়েক মাস ধরে এমনই আপনার মনে হতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি মানসিক অবসাদের শিকার।

  • কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে

কোনও কাজের প্রতি যদি আপনি আগ্রহ হারিয়ে ফেলেন অথবা যে কাজ আপনার ভালো লাগে বা, সমাজের প্রতি কোনও কাজ বা শখের কোনও জিনিস যদি আপনার ভালো না লাগে বা যখন সকলে আনন্দ করছেন কিন্তু আপনি আনন্দ করতে পারছেন না, কোনও অনুষ্ঠানে গিয়ে সবাই যখন আনন্দে, নাচে মত্ত তখন আপনি চুপ করে বসে রয়েছেন, তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি মানসিক অবসাদের শিকার। তাহলে তা থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করুন।

  • ওজন কমা বা বাড়া

যদি আপনার ওজন হু হু করে কমতে থাকে, আবার কখনো দেখা যায় যারা মানসিক অবসাদের শিকার, তাদের ওজন কিন্তু প্রচুর পরিমাণে বাড়েও। ডায়েটিং ছাড়াই আপনার ওজন কমছে বা আপনার খিদে তেমনভাবে হচ্ছে না, আপনি আগে যা খেতেন এখন তার বিন্দুমাত্রও খাচ্ছেন না, তাহলেও বুঝবেন আপনি মানসিক অবসাদের শিকার।

  • ঘুমের ব্যঘাত ঘটা

যে সকল ব্যক্তি মানসিক অবসাদের মধ্যে ভুগছেন, তাদের ঘুম ভালো হয় না। তারা যতই চেষ্টা করুন না কেন ঘুমোতে পারেন না সঠিকভাবে। তাদের হাইপারসোমনিয়া হতে পারে। অর্থাৎ তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। কেউ বা প্রচুর পরিমাণে ঘুমান।

Depression

  • সব সময়ে ক্লান্ত লাগা

নিজেকে সবসময় ক্লান্ত বলে মনে হবে, কোনও কাজ করার শক্তি আপনি পাবেন না । আপনার অসুস্থ বলে নিজেকে মনে হবে।

  • গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না

গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না। মানসিক অবসাদগ্রস্থ ব্যক্তিরা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন। তাই এমনটা যদি আপনার সঙ্গেও হয় তাহলে দ্রুত তা পরিবর্তন করুন।

  • খিটখিটে প্রকৃতির

যে সকল ব্যক্তি মানসিক অবসাদের শিকার তারা সব সময় রেগে যান বা সব সময় বিরক্ত বোধ হন, কোনও কাজে তাদের মন বসে না। সবসময় খিটখিট করেন।

  • আত্মহত্যা

যদি কোন ব্যক্তি মানসিক অবসাদের শিকার হন, তিনি সবসময়ই আত্মহত্যার কথা ভাবেন অর্থাৎ তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। আবার সব সময় তার মাথায় ঘোরে মৃত্যুর কথা।

  • অপরাধ বোধে ভোগেন

এমন অনেকে রয়েছেন, যারা সব সময়ে অপরাধবোধেই ভোগেন। সবসময় সবকিছুতেই তারা নিজেকে দোষী মনে করেন। জীবনে কিছু করতে পারলেন না বলে ভাবেন তারা। কোনও কিছু সিদ্ধান্ত নিতে হলেও তারা নিজেরা নিতে পারেন না, এটাও কিন্তু মানসিক রোগের সব থেকে বড় লক্ষণ।

  • চিকিৎসকের পরামর্শ নেবেন

এই লক্ষণগুলি আপনার মধ্যেও যদি থাকে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে দেখবেন এই লক্ষণ গুলি দু’ সপ্তাহ বা তার বেশিদিন ধরে আপনার সঙ্গে হচ্ছে, তাহলে আর দেরি করবেন না, চিকিৎসকের কাছে যাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+