Anti Valentine's Week: প্রেমে ধাক্কা খেয়েছেন! আপনাদের জন্য শুরু হয়েছে অ্যান্টি-ভ্যালেন্টাইন্স উইক
প্রেমে ভরা সপ্তাহ শেষ হয়েছে। এক সপ্তাহ ধরে রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে-র পর অবশেষে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। অর্থাৎ পরপর সাতদিন ধরে নানা আঙ্গিকে পালিত হয়েছে প্রেম দিবস। এবার তা যেতে না যেতেই পরের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অ্যান্টি-ভ্যালেন্টাইন্স উইক। এমন কোনও দিনের বা সপ্তাহের কথা শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে জেনে নিন এই প্রতিবেদনে।
প্রেম সপ্তাহ পালন করেছেন যারা প্রেম করছেন বা প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এমন কাপল-রাই জোরকদমে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন। তবে তাঁদের কী হবে যাঁরা প্রেমে ধাক্কা খেয়েছেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়েছেন? চিন্তা নেই, এমন মানুষদের কথা মাথায় রেখেই শুরু হয়েছে অ্যান্টি-ভ্যালেন্টাইন্স ডে। সিঙ্গলদের জন্য উৎসর্গীকৃত এই সপ্তাহ। চলবে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মূলত ভালোবাসার ওভারডোজ থেকে মুক্তি পেতেই এই সপ্তাহ পালিত হয়। প্রেমের সঙ্গে এর সম্পর্ক নেই। এই সপ্তাহ শুরু হয়েছে স্ল্যাপ ডে দিয়ে। আর শেষ হবে ব্রেক-আপ ডে দিয়ে। মাঝে রয়েছে কিক ডে, পারফিউম ডে, ফ্লার্ট ডে, কনফেশন ডে, মিসিং ডে ইত্যাদি।
প্রেম ভাঙার পরে প্রথমেই রাগে-দুঃখে সঙ্গীবা সঙ্গিনীকে চড় মারতে ইচ্ছে করে। সেকথা মাথায় রেখেই চড় না মেরে প্রতীকী স্ল্যাপ ডে পালনের রীতি শুরু হয়েছে। এরপরে রয়েছে কিক ডে। অর্থাৎ এক্স পার্টনারকে জীবন থেকে কিক-আউট করার দিন। তারপরের দিন পারফিউম ডে। নিজের জন্য ভালো সুগন্ধী কিনে উদযাপন করার দিন। নিজেকে ভালোবাসার দিন। তার পরের দিন কনফেশন ডে। সেদিন যারা সিঙ্গল তাঁরা ভালোবাসার প্রকাশ করবেন। যারা কাউকে অতীতে দুঃখ দিয়েছেন তাঁরা ক্ষমা চাইবেন। ষষ্ঠ দিন হল মিসিং ডে। সেদিন কাউকে জীবনে মিস করলে তা প্রকাশের দিন। আর শেষদিন হল ব্রেক-আপ ডে। কেউ কোনও টক্সিক সম্পর্কে থাকলে বা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ব্রেক-আপ করে বেরিয়ে আসতে পারেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications