Anti Aging Tips: বয়সকে ধরে রাখতে রোজ পাতে রাখুন এই সুপারফুডগুলি
Anti Aging Tips: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু ত্বক আলগা হতে থাকে, আর বয়স ধরে রাখতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়, খাদ্য তালিকাতেও পরিবর্তন আনতে হয়। তবেই কিন্তু ত্বক আগের মতো থাকবে, তরুণের মতন থাকবেন আপনি। আর সেই তরুণের মতন রাখতে গেলে কী কী খেতে হবে, দেখুন।
মাছকে আমরা সুপার ফুড বলে থাকি, যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় মাছ রাখেন, তাহলে কিন্তু আপনার কোলেজেনের মাত্রা বাড়তে থাকবে। এর ফলে ত্বক আপনার সুন্দর থাকবে। উজ্জ্বল থাকবে, কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ভিটামিন ডি। এগুলি খেলে আপনার ত্বক সুন্দর থাকার সঙ্গে সঙ্গে শরীরও কিন্তু খুব ভালো থাকবে।

- ডিম
প্রোটিন যুক্ত খাবাবের মধ্যে অন্যতম হল ডিম, এটি আপনি ব্রেকফাস্টে রোজ খেতে পারেন, আবার দুপুরেও খেতে পারেন। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এটি খেলে বলিরেখা থেকে মুক্তি পাবেন।
- মটরশুঁটি
শীতকালে মটরশুঁটি খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো। যদিও এটি ১২ মাস পাওয়া যায় না, তাই শীতকালে আপনিও চুটিয়ে এটি খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাকে অ্যামিনো অ্যাসিড, কোলেজেন উৎপাদন করতে সাহায্য করে। তেমনই এটি খেলে আপনার ত্বক ভালো রাখবে। শুধু তাই নয়, চোখের জন্য খুব উপকারী মটরশুঁটি।
- বেরি ফল
বেরি ফল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে। যেমন- স্ট্রবেরি, ব্লুবেরি, ক্যানবেরি খেতে পারেন রোজ। এটি আপনি স্মুদি, করে স্যালাড করে আবার শুধুও খেতে পারেন, আবার দই দিয়েও কিন্তু বেরি খাওয়া যায়।
- ফল, শাক সবজি
আপনি ফল বা শাকসবজি নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন, এটি খেলে আপনার বয়স কিন্তু আগের মতই থাকবে। আপনাকে দেখে বোঝাই যাবে না আপনার বয়স বেড়েছে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর এগুলি আপনার কোলেজেন উৎপাদন করতে সাহায্য করবে। যেমন ফলের মধ্যে নিত্যদিন সাইট্রাস ফল খান, পালং শাক, বিনস, ফুলকপি ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications