Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akshaya Tritiya: চন্দ্রপুলি থেকে রসমঞ্জরী! হারিয়ে যাওয়া সুস্বাদু স্বাদের এই মিষ্টিতেই জমে উঠুক অক্ষয় তৃতীয়া

অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এই বিশেষ দিনটিতে সকলেই দেবী লক্ষ্মী, গণেশ, কুবের দেবতার পুজো করে থাকেন। আর অনেকেই নিজের হাতে বাড়িতে দেবতাকে মিষ্টি রান্না করে সেটি ভোগ হিসেবে নিবেদন করে থাকেন। তাছাড়াও এই বিশেষ দিনে অনেকের বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা লেগে থাকে।

আপনি কিন্তু এই পয়লা বৈশাখে এই বিশেষ মিষ্টিগুলো বানিয়ে সকলকেই তাক লাগিয়ে দিতে পারেন। আবার দেবতাকে ভোগে নিবেদন করতে পারেন। জানুন কোন কোন মিষ্টি আপনি এই বিশেষ দিনে বাড়িতেই তৈরি করবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।

home made sweet


চন্দ্রপুলি

এই অক্ষয় তৃতীয়ায় আপনি কিন্তু এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চন্দ্রপুলি। যা বানানো কিন্তু অত্যন্ত সোজা। এটি বানাতে কী কী লাগবে, জানুন। লাগবে নারকেল, চিনি, গুড়, তেল আর সামান্য পরিমাণ ঘি।

প্রথমে আপনি নারকেলকে ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে কুড়িয়ে নিন। তারপর আপনি ভালোভাবে অর্ধেক নারকেল মিহি করে নিন বেটে নিন। তারপর অর্ধেক নারকেল গুড় দিয়ে মিশিয়ে নিন। এভাবে গ্যাসে বসিয়ে একটি পাত্র বসিয়ে নিন। তারপর সেগুলো জাল দিয়ে দিন। তারপর তা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।

যে নারকেলটা বেটে নিয়েছেন সেই নারকেলের কোড়াটা মিশিয়ে নিন। তারপর অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিন। তারপর নারকেলের মিশ্রণ গুলি দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। যখন চিনি গলে যাবে, তখন যে পুরটা বানিয়ে রেখেছেন সেটি দিয়ে দিন পরিমাণ মতন ময়দা মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। তারপর তা নামিয়ে রাখুন ঠান্ডা হয়ে গেলে একটা ডো বানিয়ে নিন। তারপরে এটি লেচি কেটে রাখুন।

অল্প করে বেলে নিন মেলে তারপরে একটু সাইজ করে কেটে নিন নিয়ে তার ভেতরে নারকেলের পুর ভরে দিন। তারপরে অর্ধচন্দ্রাকারে তৈরি করে নিন। এভাবে পিঠেগুলোকে এগুলিকে গরম তেলে ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার চন্দ্রপুলি। যদি চান এটি আপনি কিন্তু সামান্য পরিমাণ ড্রাই ফ্রুটস দিতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ।

রসগোল্লা

যেকোনও শুভ অনুষ্ঠানে সকলেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রসগোল্লা। এই রসগোল্লা এবার কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারেন। খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। যার জন্য আপনার লাগবে চিনি, দুধ, লেবু, দই, জল। কীভাবে বানাবেন, দেখুন।

প্রথমে আপনি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিন। তারপর এক লিটার দুধ ঢেলে দিন সেই পাত্রে। তারপর দুধকে ভালোভাবে ফোটাতে শুরু করুন। দুধ যত ভালো ফুটবে ছানা কিন্তু তত ভালো হবে।

তারপর অন্য একটি পাত্রে টক দই নিয়ে সেটি ভালোভাবে ফেটিয়ে নিন। দুধ যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন টক দই ঢেলে দিন। না পারলে সামান্য ভিনেগার কিংবা লেবু রস দিতে পারেন। তাহলে দেখবেন এটি দুধ কেটে আসতে আসতে ছানা তৈরি হচ্ছে। তারপরে ভালোভাবে খুন্তি দিয়ে তা নাড়তে থাকুন। পুরো জল কেটে গেলে বুঝতে পারবেন ছানা হয়ে এসেছে।

তারপর সেটা নামিয়ে নিয়ে আপনি একটি ছাঁকনিতে এই ছানাটা ঢেলে দিন। জল ঝরে গেলে আপনি একটা সাদা কাপড়ে এই ছানাটা ঢুকিয়ে ভালোভাবে চিপতে থাকুন। যাতে এর থেকে সমস্ত জল বেরিয়ে যায় তারপরে সেটা একটা ছানাটা সেটা একটু ঠান্ডা হলে একটা থালার উপর নিয়ে তাতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মাখতে শুরু করুন।

তারপর অন্য একটি পাত্র গ্যাসে বসিয়ে তাতে সামান্য তাতে চিনি দিন দিয়ে তাতে একটা এলাচগুড়ো দিয়ে ভালোভাবে ফোটাতে শুরু করুন। যখন দেখবেন যে একটু চিটচিট ভাব এসেছে , ঘন হয়ে গেছে, তখন কিন্তু আপনি গ্যাসটা বন্ধ করে নামিয়ে রাখবেন।

তারপর অন্য আরেকবার গ্যাসে একটা পাত্র বসান বসিয়ে, তারপর তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটা ফুটতে দিন। চিনি যখন দেখবেন, যখন ফুটতে শুরু করেছে, তখনই রসগোল্লা যে বলগুলো বানিয়ে রেখেছেন, সেগুলি দিয়ে দেবেন। দিয়ে দেখবেন যখন রসগোল্লাগুলো ভালো করে ফুটতে শুরু করেছে। তখন সেখান থেকে রসগোল্লাগুলো নিয়ে আপনি যে ঠান্ডা সিরাটা বানিয়ে রেখেছেন তাতে কিন্তু বলগুলো দিয়ে দেবেন। দিয়ে আপনি অন্তত আট থেকে নয় ঘন্টা এভাবে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে নরম সুস্বাদু স্বাদের রসগোল্লা।

রসমঞ্জরী

আগে কি কখনও রসমঞ্জরী বানিয়েছেন। না হলে বাড়িতে বানিয়ে নিন রসমঞ্জরী। এটি বানাতে লাগছে কলাইয়ের ডাল, চালের গুঁড়ো, মৌরি, চিনি, জল, ক্ষীর, সাদা, তেল, ঘি।

এটি বানাতে আপনাকে প্রথমে সারারাত ডাল ভালোভাবে ভিজিয়ে পরের দিন তা ভালোভাবে বেটে নিতে হবে। যেটি আপনি মিক্সি কিংবা সিলে বেটে নিতে হবে। তার মধ্যে চালের গুঁড়ো, মৌরি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। তারপর একটি কড়াইতে ভালোভাবে তেল গরম করুন। তারপর কোন একটি প্যাকেটে এই মিশ্রণটি দিয়ে দিন।

দিয়ে কোনটা একটুখানি কেটে দেন। দিয়ে ডাল বাটাটি একদম জিলিপির মতন করে ছাড়তে থাকুন। তারপর ভালো করে ভেজে নিন। তার আগে আপনি অবশ্যই একটা চিনির পাতলা রস বানিয়ে নেবেন। যে রসটা বানাবেন, সেই রসে এই যে জিলিপি গুলো ভেজে নিচ্ছেন, সেগুলো আপনি রসে ভিজিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে রসমঞ্জরী।

ছানাবড়া

অক্ষয় তৃতীয়ায় আপনিও বাড়িতে বানিয়ে নিন ছানাবড়া। এটি বানাতে লাগছে ছানা, ছোলার ডাল, চিনি, সাদা তেল, এলাচ গুঁড়ো, আর খাবার সোডা।

এটি বানাতে ছানা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিন। তারপরে আপনি ছোলার ডাল ভালোভাবে বেটে নিন।তারপর ছোলার ডালের সঙ্গে আপনি ছানাটা আরেকবার করে মিহি পেস্ট করে নেবেন। মিশ্রণটি ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবেন। তারপরে তাতে সামান্য পরিমাণ সোডা দিয়ে দিন। দিয়ে গোল গোল বড়া বানিয়ে নিন। অবশ্যই গরম তেলে বড়াগুলো লাল করে ভেজে নিন। তার আগে থেকে একটা চিনি পাতলা রস বানিয়ে রাখবেন। সেগুলি আপনি রসের ভেতর ভিজিয়ে নিন। তাহলে অক্ষয় তিথিতে দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রসালো মিষ্টিগুলি। যার স্বাদে কিন্তু অসাধারণ। যা খেয়ে বাড়ির সকলেই দারুন বলবেই!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+