summer drink: গরমে এই শরবত এক চুমুক দিলেই শরীর হবে ঠাণ্ডা! রইল সহজ রেসিপি
Summer drink: শরীরে জলের পাশাপাশি নানা ধরনের খনিজের ঘাটতি মেটায় এই ফল। তাই গরমকালে বিভিন্ন রকম পানীয়ের মধ্যেও এটি ব্যবহারের চল রয়েছে। পুষ্টিবিদদের মতে, যে কোনও মরশুমেই ফল খাওয়া ভালো। তবে তরমুজের উপকারিতা (Benefits of watermelon) কিছুটা হলেও বেশি। তীব্র গরমে শরীর ঠাণ্ডা করতে এই জুসের জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন সি, এ, বি৬ এবং পটাশিয়াম।
এছাড়াও রয়েছে লাইকোপেন নামক একটি অ্যান্টি-অক্সিড্যান্ট, যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীরকে রক্ষা করে। তরমুজের জুস (Watermelon juice) তৈরি করা খুবই সহজ এবং সতেজকর। এই গরমে চলুন বানিয়ে নেওয়া যাক তরমুজের জুস তৈরির একটি সহজ রেসিপি (Watermelon Juice Recipe)-

উপাদান :
- চিনি (স্বাদ অনুযায়ী)- ২-৩ চা চামচ
- মাঝারি আকারের তরমুজ - প্রায় ৪-৫ কাপ কাটা
- ঠাণ্ডা জল- ১ কাপ
- লেবুর রস - ১ চা চামচ
- বরফের টুকরো
- পুদিনা পাতা
পদ্ধতি:
- প্রথমে তরমুজটি ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। বীজগুলি তুলে ফেলুন।
- তরমুজের টুকরোগুলি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। যতক্ষণ না এটি একটি মসৃণ পিউরিতে পরিণত হয়।
- মিশ্রিত তরমুজটি একটি চালুনি বা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিন। যাতে পাল্প আলাদা হয় এবং কেবল রস থাকে।
- এবার ছেঁকে নেওয়া তরমুজের রসে চিনি এবং ঠাণ্ডা জল যোগ করুন। ভালো করে মেশান যাতে চিনি সম্পূর্ণরূপে গলে যায়।
- এক্ষেত্রে আপনি চাইলে এতে লেবুর রসও যোগ করতে পারেন, এতে শরবতের স্বাদ আরও বাড়বে।
- একটি গ্লাসে তরমুজের রস ঢেলে তার উপরে বরফের টুকরো দিয়ে দিন। সঙ্গে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
More From
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications