চুমুতেই বিপদ! ভাইরাসের কারণে চোখের দৃষ্টি হারিয়ে যেতে পারে আপনার শিশুর, এখনই সতর্ক হয়ে যান
একটি চুমুই বদলে দিল দুই বছরের এক শিশুর জীবন। পরিবারের দাবি যে, কারও চুমুর মাধ্যমে শিশুটির চোখে পৌঁছে যায় হারপিস সিমপ্লেক্স (Herpes simplex) নামক এক ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণেই শিশুটিকে শেষ পর্যন্ত এক চোখের দৃষ্টি হারাতে হয়েছে।

শিশুটির মা জানিয়েছেন যে, প্রথমে সাধারণ চোখের সংক্রমণ বলেই মনে হয়েছিল। চিকিৎসার জন্য নিয়ে গেলে, চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ি পাঠান। কিন্তু ঠিক দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। শিশুটির চোখে ফোসকার মতো ঘা তৈরি হতে থাকে এবং কর্নিয়ায় প্রায় ৪ মিমি গর্ত হয়ে যায়। এতটাই ক্ষতি হয়ে যায় যে চোখের মধ্যে কোনও অনুভূতিই থাকে না। শিশুটির মা জানিয়েছেন যে, আঙুল দিয়ে চোখে লাগালেও শিশুটি কিছু বুঝতে পারছিল না।
পরীক্ষা করার পরে ধরা পড়ে, চোখে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে কোল্ড সোর (cold sore) তৈরি হয়েছে। শিশুটির বাবা-মা দু'জনের শরীরে ভাইরাস না থাকায় চিকিৎসকদের ধারণা যে, সক্রিয় ফোসকা থাকা কারও চুমু থেকেই সংক্রমণ হয়েছে, হয় চোখের কাছে, না হয় হাতে, যেখান থেকে পরে চোখে লেগেছে।
যতদিনে সংক্রমণটি নিয়ন্ত্রণে আসে তত দিনে দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে যায়। চিকিৎসকেরা এখন চোখটি রক্ষা করার জন্য শিশুটির পাতা সেলাই করে রেখেছেন। ভবিষ্যতে কর্নিয়া প্রতিস্থাপনের সম্ভাবনা তৈরি করার জন্য দক্ষিণ আফ্রিকায় জটিল স্নায়ু অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। অস্ত্রোপচারের খরচ জোগাড় করার জন্য তহবিল সংগ্রহও শুরু করেছে পরিবার।
শিশুটির মায়ের স্পষ্ট বার্তা যে, "কাউকে আপনার শিশুকে চুমু খেতে দেবেন না। ছোট একটা ভাইরাস যে, এত বড় ক্ষতি করতে পারে, তা আমরা কল্পনাও করিনি।"












Click it and Unblock the Notifications