টেলিফোনের কথপোকথন নিয়ে মজাদার বাংলা জোকস
আমার কানটা পুড়ল
এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে-
ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!

এটা কার ফোন
কফি শপে বসে সমীর।
ক্রিং ক্রিং।
সমীর: হ্যালো।
অপর প্রান্ত থেকে: অ্যাই শোনো না, গতকাল যে শাড়িটা ১০ হাজার টাকা চাইছিল, আজ সেটা সাড়ে নয় হাজারে দিচ্ছে। শাড়িটা কি কিনে ফেলব?
সমীর: অবশ্যই।
অপর প্রান্ত থেকে: আর আমার প্রিয় গয়নার দোকানটা ১৫ শতাংশ ছাড়ে বিক্রি করছে। গত মাসে যে নেকলেসটা কেনা হয়নি, সেটা এবার কিনব সোনা?
সমীর: অবশ্যই।
অপর প্রান্ত থেকে: ওহ! তুমি না একটা সুইটহার্ট হাসব্যান্ড। তাড়াতাড়ি বাড়ি এসো। রাতে তোমায় দেখাব, আজ কী কী কিনলাম। রাখছি, লাভ ইউ...
হঠাৎ একজন দৌঁড়ে এসে সমীরকে বলল, আমি এখানে বসেছিলাম একটু আগে, আমার ফোনটা ফেলে গিয়েছি। আপনি কি দেখেছেন? আসলে আমার স্ত্রীর ফোন করার কথা ছিল, ও শপিংয়ে গেছে। আমি ফোন না ধরলে ও চিন্তা করবে।
সমীর ওই ভদ্রলোকের হাতে ফোনটা দিয়ে বলল, না আপনার স্ত্রী চিন্তা করবে না আপনি নিশ্চিন্তে থাকুন।
ট্রাই লেটার
ভোলাকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত?
ভোলা: তোমাকে ফোন করেছিলাম তো! একটা মহিলা কণ্ঠ বলল, ‘প্লিজ, ট্রাই লেটার'। তাই লেটার পাঠানোর ট্রাই করলাম!
বিপাকে পুনম
একবার পুনমের মোবাইলে অপরিচিত এক নম্বর থেকে একটা কল এল!
অপর প্রান্ত: তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
পুনম: হ্যাঁ, আছে, তুমি কে?
অপর প্রান্ত: আমি তোমার বড় ভাই! তোর হচ্ছে, প্রেম করা ! আমি বাড়ি ফিরে তোর মজা দেখাচ্ছি!
পুনম তো চিন্তায় অস্থির!
কিছুক্ষণ পর পুনমের মোবাইলে আবার একটি অপরিচিত নম্বর থেকে ফোন এল।
অপর প্রান্ত: তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
পুনম: না না, কেউ নেই! আমি সিঙ্গেল!
অপর প্রান্ত: কী? আমি তোমার বয়ফ্রেন্ড রাজ, চিনতে পারছ? সবাইকে তাহলে এই বলে বেড়াও?
পুনম: না না, রাজ, আই অ্যাম স্যরি। আমি ভেবেছি তুমি আমার বড় ভাই! রাগ করে না, লক্ষ্মীটি!
অপর প্রান্ত: হ্যাঁ, তুই ঠিক ধরেছিস! আমি তোর দাদা ! তোর হচ্ছে, প্রেম করা ! আমি বাড়ি ফিরে তোর মজা দেখাচ্ছি!












Click it and Unblock the Notifications