হোয়াটসঅ্যাপ: মাতালদের নিয়ে মজাদার জোকস
মদে শক্তি বাড়ে!
বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !!
বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ??
বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধরে ধাক্কা দিলাম এক ইঞ্চিও নড়ল না ! সব ঢপ!
.
.
.
.
.
.
.
.
এখন পাঁচ গ্লাস মদ খেয়ে এলাম! দেখছি দেয়ালটা আমাকে দেখে নিজেই কেমন ভয়ে কাঁপছে!! 

হ্যারিকেন জ্বালাব কী দিয়ে?
এক মাতাল সন্ধ্যার দিকে পকেট থেকে ১টা দেশলাই বের করে একের পর এক কাঠি ঘষে চললো। কিন্তু কোন কাঠিই জ্বলছে না । অবশেষে একটা কাঠি জ্বলে উঠলো। তখন সে অতিযত্নে কাঠিটা নিভিয়ে আবার দেশলাই বাক্সে রেখে দিল ।
পাশে দাঁড়ানো বন্ধু বলে উঠল, কি রে, পোরা কাঠি আবার রেখে দিলি কেন ?
উত্তরে ওই মাতাল জানাল, আরে বন্ধু, পুরো বাক্সে মাত্র একটা কাঠি ভাল। এখনি যদি ব্যবহার করে ফেলি তবে বাড়ি গিয়ে হারিকেন জ্বলাব কি দিয়ে?
তিন মাতালে গাড়ি চড়া
৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল
ড্রাইভার বুঝতে পারল
যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল
এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর
তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে।
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ-
১ম মাতালঃ ধন্যবাদ.
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল
একটা থাপ্পর। ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল না, হয়ত সবকিছু বুঝে ফেলেছে।
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস
করল: থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ
গাড়ি চালায়! আর একটু হলে তো মেরেই ফেলেছিলি। 












Click it and Unblock the Notifications