ঘাঁটা দাকে নিয়ে মজার বাংলা জোকস
ঘাঁটা দাকে নিয়ে মজাদার বাংলা জোকস, হাসতে হাসতে পেট ফেটে যাবে।
এক সেকেন্ড পর
স্ত্রী: আমার সাথে ১০ বছর সময় কাটানো তোমার কাছে কি ?
ঘাঁটা দা: আরে সে ১ সেকেন্ড মনে হয়। চোখের পলকে
কেটে গেল প্রিয়ে...
স্ত্রী: (খুশি হয়ে) আমার জন্য ১০,০০০ টাকা তোমার জন্য কি ?
ঘাঁটা দা: আরে সেত ১ টাকার মত। কোন ব্যাপারই না।
স্ত্রী: (ততধিক খুশি হয়ে)তা সোনা আমাকে ১০,০০০ টাকা দিতে পারবে এখন?
ঘাঁটা দা: (গম্ভির হয়ে) দাড়াও এক সেকেন্ড পরে দিচ্ছি।

শয়তানের বোন
ঘাঁটা দা প্রতিরাতে মাতাল হয়ে ঘরে ফেরায় অতিষ্ট হয়ে স্ত্রী অবশেষে ঠিক করলো তাকে ভয় দেখাবে।
দোকান থেকে কিনে আনা শয়তানের শিং, লেজ ওয়ালা পোশাক পরে সে দাঁড়িয়ে রইলো গেটের ঠিক বাইরে গাছের আড়ালে।
যথারীতি ঘাঁটা দা মাতাল হয়ে ফিরছে। স্ত্রী শয়তানের বেশে হাউ-মাউ করে তার সামনে গিয়ে পড়লো।
ঘাঁটা দা ভড়কে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে?
স্ত্রী মোটা গলায় উত্তর দিলো: আমি শয়তান।
ঘাঁটা দা বললোঃ তাই নাকি। তাহলে বাড়ি চলো। বিয়ের পর থেকে তোমার বোন আমার সঙ্গেই থাকে।












Click it and Unblock the Notifications