দাম্পত্য কলহ নিয়ে অসাধরণ মজার জোকস
কীভাবে দম্পতিদের মধ্যে ঝগড়া শুরু হয় জানেন। না জানলে পড়ুন, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে
পেট্রোল পাম্প
স্বামী : আমি বাড়ি ফেরার পর বউ জেদ করল দামি কোনও একটা জায়গায় নিয়ে যেতে হবে।
তাই আমি ওকে পেট্রোল পাম্পে নিয়ে গেলাম।
ব্যস ঝগড়া শুরু। 

দৃষ্টিশক্তি
স্বামী : আমার স্ত্রী আয়নায় নিজেকে ভাল করে দেখে মুখ ভেটকে বলল,
"আমাকে কি বাজে দেখতে হয়ে গিয়েছে। বুড়ি বুড়ি দেখতে, মোটা, কুৎসিত লাগছে। আমাকে মোটিভেট করতে এখনি একটু প্রশংসা কর।"
স্বামী : তোমার দৃষ্টিশক্তি কিন্তু এখনও পারফেক্ট গিন্নি।
ব্যস ঝগড়া শুরু। 
শ্বশুরবাড়ি
স্বামী : আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বিবাহবার্ষিকীতে কোথায় যাবে?
স্ত্রী : এমন কোথাও যেখানে অনেকদিন যাইনি।
স্বামী : আমি ওকে আমার বাবা-মার বাড়ি মানে ওর শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম।
ব্যস ঝগড়া শুরু। 












Click it and Unblock the Notifications