রাজনীতি নিয়ে মজাদার জোকস
তৃতীয় ভোট
এক লোকের খায়েশ হয়েছে তিনি সংসদ নির্বাচন করবেন। দাঁড়িয়েও গেলেন ভোটে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। লোকটির স্ত্রী তো রেগে আগুন। বলল,
: ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?'

পাঁচবছর সুখেই কাটালাম
অনেকদিন পর দুই বান্ধবীর দেখা। বিভিন্ন বিষয়ে কথাবার্তার পর এক বান্ধবী আরেক বান্ধবীকে জড়িয়ে ধরে বলল-
: এবার তোর নিজের কথা বল। স্বামী-সংসার নিয়ে কেমন আছিস?
: আর বলিস না, গত পাঁচ বছর খুব সুখেই কাটিয়েছি। এবার বুঝি সেটা শেষ হতে চলল।
: কেন? স্বামীর সঙ্গে কি খারাপ সম্পর্ক যাচ্ছে?
: না, এ ব্যাপারে ওর কোনো হাত নেই। গত পাঁচ বছর ধরে তিনি তো দুর্নিতির অভিযোগে বিদেশে পলাতক ছিলেন। সামনের মাসেই তিনি দেশে ফিরে আসছেন।
থুতু দেয় উল্টো দিকে
স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।
: কী, স্ট্যাম্পটা কেমন চলছে?
: স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেওয়া হয় নাই।
: কী! ডাক তাকে। আঠার দায়িত্বে কে ছিল?
আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন,
: স্যার আঠা তো ভালোই দিয়েছি কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।
বিল পাস করুম
এক নেতা যখন ভোটে দাঁড়ালেন, প্রচুর পোস্টার ছাপালেন। প্রেসের লোক এসে বলল, : ‘স্যার, এত পোস্টার ছাপালেন, বিলটা তো পাইলাম না।'
নেতা বললেন,
: ‘খাড়াও মিয়া, খালি সংসদে যাই, তারপর তো শুধু বিলই পাস করমু।'












Click it and Unblock the Notifications