হাসির খোরাক : ও কে তোমাকে বোঝাতে পারবো, কিন্তু তুমি কে ওকে বোঝাতে পারবো না
একটা সুন্দর রেস্তোরাঁতে ...
কর্তা :- চল, খাবার এসে গেছে টেবিলে, খাওয়া যাক।
গিন্নি :- কিন্তু তুমি তো বল, খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে!
কর্তা :- সে তো বাড়ীতে,এখানকার রাঁধিয়ে জানে, কি ভাবে রান্না করতে হয়। 

দেরী কেনো
টিচার, "তুমি দেরীতে এসেছ কেন?"
ছাত্র, "স্যার, বাবা মা ঝগড়া করছিলো।"
টিচার, "তার সাথে তোমার দেরীতে আসার সম্পর্ক কি?"
ছাত্র, "আমার একপাটি জুতো বাবার হাতে, আর আরেক পাটি জুতো মার হাতে ছিল!" 
মৃত্যুতে আনন্দ
পচাদা আর পচাবৌদির মধ্যে ঝগড়া হচ্ছিলো। হঠাৎ করে পচাবৌদি ইমোশনাল হয়ে পড়লো।
বেশ একটু ভারী গলায় বৌদি পচাদাকে বললো, "কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।"
পচাদা জোর গলায় বললো, "আরে না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব!"
বৌদি বললো, "কিন্তু কেনো?"
পচাদা উদাসভাবে বললো, "কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারবো না!"

প্রেম করে এ্যারেঞ্জড ম্যারেজ
অনিন্দ্য প্রেরণার সঙ্গে বছর পাঁচেক ধরে প্রেম করতে-করতে দুম করে পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললো।
বিয়ের ক'দিন বাদে বউকে নিয়ে অনিন্দ্য বাজার করতে বেরিয়েছে। হঠাৎ করে রাস্তায় দূর থেকে প্রেরণাকে দেখতে পেলো। প্রেরণাকে দূর থেকে দেখতে পেয়েই অনিন্দ্যর চোখমুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেলো।
ওর বউ বললো, "তুমি ওরকম করছো কেনোগো মেয়েটাকে দেখে?"
অনিন্দ্য ঘাবড়ে গিয়ে বললো, "ও কে তোমাকে বোঝাতে পারবো, কিন্তু তুমি কে ওকে বোঝাতে পারবো না।" 














Click it and Unblock the Notifications