দাঁত ও দাঁতের ডাক্তার নিয়ে মজাদার জোকস
দাঁত ও দাঁতের ডাক্তার নিয়ে মজাদার বাংলা জোকস। এই জোকস পড়ল হাসতে হাসতে দম বেরিয়ে যাবে।
দাঁত তুলে দে বাবা
দাঁতের ডাক্তারকে ঠাকুমা বলল : "অ ডাগতার,দাঁত তুলতে পারিস ?"
ডাক্তার বলল : "আমি তো ডেন্টিস্ট । দাঁত নিশ্চয়ই তুলতে পারি।"
ঠাকুমা বলল: "তবে চল দিকি বাবা,দাঁতগুলো তুলে দিবি।"
ডাক্তার : "কোথায় ?"
ঠাকুমা : "আর বলিস না । পুকুরে ডুব দিতে গে আমার
বাঁধানো দাঁতের পাটি টুপ করে পড়ে গেল । চল বাবা , তুলে দিবি ।"" 😁😁😅😅😛😛

দাঁতের পোকা তাড়াতে হুইস্কি
পচার দাঁতে পোকা হয়েছে। ডেন্টিস্টের কাছে না গিয়ে সে গেল এক সাধুবাবার কাছে।
সাধু তাকে পরামর্শ দিল পর পর তিনদিন রোজ সন্ধ্যায় whisky আর কাবাব খেতে। আর চতুর্থ দিন শুধু কাবাব খেতে।
পচা সেই মতো তিনদিন whisky আর কাবাব এবং তার পরের দিন শুধু কাবাব খেল।
সেই রাতেই পোকা বেরিয়ে এসে জিজ্ঞাসা করল " আজ whisky নেই ?"😝😜😂












Click it and Unblock the Notifications