গদাকে নিয়ে মজাদার বাংলা জোকস
গণপিটুণি
পদা : কিরে? তোর হাতে পায়ে ব্যান্ডেজ কেন?
গদা : পাবলিক অকারণে গণপিটুনি দিয়েছে।
পদা: কেন কি করেছিলি?
গদা : দোকান থেকে ছবি ওয়াশ করিয়ে হাতে নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ হাওয়ায় ছবিটা এক ভদ্রমহিলার পায়ের নিচে গিয়ে পড়ল।
পদা : তারপর?
গদা : আমি ওই মহিলাকে বললাম শাড়িটা ওঠান, ছবি তুলব।
.
.
.
.
.
.
.
তারপরই ওই মহিলাদের চিৎকারে পাবলিক জড়ো হয়ে বেদম ক্যালান কেলালো মাইরি....

মেক-আপ
গদার বাবা এবং মায়ের ঝগড়া হচ্ছে।
আচমকা গদার মা বাড়ি থেকে বেরিয়ে যেতে গেল।
গদার বাবা : তুমি কোথায় যাচ্ছো?
গদার মা: আত্মহত্যা করতে।
বাবা : তা এত মেক আপ কেন?
মা : ওমা, কাল সকালে পত্রিকায় আমার ছবি আসবে তো...!
স্বর্গ-বাড়ি
ক্লাসে স্বর্গ ও নরক নিয়ে ব্যখ্যা করার পর শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাও। সবাই হাত তুলল শুধু গদা বাদে।
শিক্ষক আবার জিজ্ঞাসা করল, কী ব্যাপার তুমি স্বর্গে যেতে চাও না??
গদা বলল, না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।
তিনটে বাজতে ১০ মিনিট বাকি
জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
একটি দুষ্টু মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করল কটা বাজে?
জন উত্তর দিল পৌনে তিনটে
তিনটে বাজলে আমার পিছনে লেগো....বলেই এক ছুট্টে পালিয়ে যেতে গেল মেয়েটা
মেয়েটির এহেন জবাবে রেগে গিয়ে তার পিছন পিছন দৌঁড়ল জন।
পথে হঠাৎ গদার সঙ্গে ধাক্কা।
গদা বলল কি রে কোথায় যাচ্ছিস?
জন পুরোটা ওকে বুঝিয়ে বলল...
পুরোটা শুনে গদা বলল, ও এইজন্য দৌড়চ্ছিস?
এত তাড়াহুড়োর কি আছে....তিনটে বাজতে এখনও দশ মিনিট দেরি আছে তো।












Click it and Unblock the Notifications