ল্যাবদাকে নিয়ে মজাদার বাংলা জোকস
মজাদার বাংলা জোকস দেখে নিন একঝলকে। এবারের পর্ব ল্যাবদার কাণ্ডকারখানা নিয়ে।
বংশগত
শিক্ষক : ল্যাবদা , তুমি এত বেশি কথা বল কেন?
ল্যাবদা : স্যার এটা বংশগত
শিক্ষক : কী বলতে চাও?
ল্যাবদা : আমার দাদু একজন রাস্তার হকার ছিলেন, আর বাবা শিক্ষক ছিলেন।
শিক্ষক : আর তোমার মা?
ল্যাবদা: আরে স্যার উনি তো মহিলা!!!

শিক্ষকের স্থান
শিক্ষক : বল তো ল্যাবদা শিক্ষকের স্থান কোথায়?
ল্যাবদা : কেন স্যার আমার পিছনে।
শিক্ষক : শিক্ষকদের শ্রদ্ধা করতে শিখিসনি হতচ্ছাড়া? তোর কিচ্ছু হবে না।
ল্যাবদা : কেন স্যার বাবাই তো বলেন, তোর পিছনে এত মাস্টার লাগালাম তবু তুই পাশ করতে পারলিনা।












Click it and Unblock the Notifications