মজার মাতাল জোকস: চাদর তো আছে, লুঙ্গি কই?
আরে তোর প্রস্রাব বেয়ে তো চোর উঠে দোতলায় উঠে আসবে
এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ?
এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি যাতে চোর উঠে আর পড়ে যায় |

চাদর তো আছে, লুঙ্গি কই?
এক বুড়ো 'বারে' গিয়ে মদ গিলতো,
আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো।
তাই তার বউ বুড়োকে খুব ঝাড়তো।
একদিন বুড়ো ঠিক করলো আজকে 'বারে' যাওয়ার
আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট লাগিয়ে নেবে,
তাহলে আর হারাবে না।
রাতের বেলা হেবি করে মাল টাল খেয়ে বুড়ো বাসায় ফিরলো।
বুড়িকে টলতে টলতে বলল, "দেখেছো, আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে।"
বুড়ি বলল, "চাদর তো ঠিকঠাক আছে। কিন্তু ,
.
.
.
তোমার লুঙ্গি কই ...???"
আপনাকে বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীকে দেখাব!
রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল।
: দয়া করে কিছু দিন স্যার !
ব্যক্তি : তুমি মদ খাও ?
ভিখারি : না স্যার।
ব্যক্তি : তুমি ধূমপান কর ?
ভিখারি: না।
ব্যক্তি : জুয়া খেল ?
ভিখারি : না।
ব্যক্তি : তুমি শিগগির আমার গাড়িতে উঠ।
ভিখারি : যা দেবার এখানেই দিন, স্যার।
ব্যক্তি : না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়।
আমি বেচলে তো কিনবি!
আমেরিকার কোন এক রাস্তায় দুই জন বাঙালি মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল: আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল: কিনবি মানে। আমি বেঁচলে তো কিনবি।












Click it and Unblock the Notifications