ভাই-বোনদের নিয়ে মজাদার বাংলা জোকস
অন্যদের বোঝানো
বড় বোন : আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন : আমি যে গান গাইছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।

চাওয়া
তান তার দিদি সিতানকে বলছে, ‘দিদি, তুই সব সময় বাবার কাছে নিজের জন্য জিনিস চাস। আমার জন্য কিছুই চাস না।'
সিতান: ওমা! কই, চাই তো!
তান: কী চাস?
সিতান: তোর খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন জামাইবাবু হোক!
চ্যানেলটা বদলে দিতে পারতাম
বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে
বড় ভাইঃ আমার গান তোর কেমন লাগল ?
ছোট ভাইঃ তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত ।
বড় ভাইঃ আমি কি সত্যিই এত ভাল গান করি ?
ছোট ভাইঃ না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।
পরের মাছটা ধরতে পারলে
ছোটবোনঃ দাদা, মা জিজ্ঞাসা করছে তুই কটা মাছ ধরেছিস, তা বলতে।
বড়ভাইঃ মাকে গিয়ে বল, পরের মাছটা ধরতে পারলে একটা হবে।












Click it and Unblock the Notifications