সাহিত্য নিয়ে মজাদার কিছু বাংলা জোকস

আত্মজীবনী
ভক্ত: আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল।
লেখক: ধন্যবাদ।
ভক্ত: এ রকম আরও কয়েকটা লিখুন না।


কবিতাগুলোতে আগুন
কবি বহুক্ষণ ধরে একঘেয়ে বিদ্রোহের কবিতা পড়ে যাচ্ছেন। সম্পাদক বিরক্ত, মুখে কিছু বলতেও বাধছে। কবিতা পাঠ শেষ করে কবি বিনীতভাবে বললেন, কী মনে হচ্ছে আপনার? কবিতাগুলোতে কি আরো আগুন ঢোকাব?
সম্পাদক বললেন, আমি ভাবছি কবিতাগুলো কখন আগুনে ঢোকাবে।

সাহিত্য নিয়ে মজাদার কিছু বাংলা জোকস

বুদ্ধিশুদ্ধির উন্নতি
সম্পাদক : এ কী, এই পান্ডুলিপি তো আমি তিন বছর আগেই বাতিল করে দিয়েছিলাম।
লেখক : জি, দিয়েছিলেন।
সম্পাদক : তা হলে আবার নিয়ে এসেছেন যে!
লেখক : ভাবলাম, তিন বছরে আপনার বুদ্ধিশুদ্ধির কিছুটা উন্নতিও তো ঘটে থাকতে পারে।


জীবজন্তু পড়তে পারে না
পাঁচু মদনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আমায় একটা কথা বোঝা, কোনও কোনও লেখক শুধু জীবজন্তু নিয়ে লেখালিখি করেন। এটা কেন?
মদনের জবাব: কারণ জীবজন্তুরা পড়তে পারে না তাই।


আমি বিখ্যাত লেখক

লেখক : আমি যে লেখালেখির কিছুই জানি না সেটা আমি এতদিনে বুঝতে পারলাম।
সাংবাদিক : তা হলে এখন কি আপনি লেখালেখি ছেড়ে দিবেন?
লেখক : তা-ই বা কেমন করে দিই? এখন তো আমি বিখ্যাত লেখক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+