স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা, পরিস্থিতি এতটাই হুলুস্থুল হল যে পালিয়ে বাঁচলেন মনাদা
স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা, পরিস্থিতি এতটাই হুলুস্থুল হল যে পালিয়ে বাঁচলেন মনাদা
স্বর্গে এখন তোলপাড় অবস্থা। প্রয়াত মনাদা-কে ঘিরে জমিয়ে বসেছে আড্ডার আসর। কে নেই সেখানে অনুত্তমকুমার থেকে মৌরীদেবী, সুমাত্রা,সুনিপ্রিয়া। শুরু হল এক মজার খেলা। মনাদা সবাইকে ঘুরে ঘুরে প্রশ্ন করতে শুরু করলেন--
মনা দে- কে প্রথম কাছে এসেছে?
মৌরীদেবী - মনাদা আমি, আমি সেই টিন এজেই এসেছি
মনাদা-
কে প্রথম চেয়ে দেখেছে ?
সুমাত্রা - আমি, কোনও সন্দেহের অবকাশ নেই (অনুত্তমকুমারের দিকে ঘুরে তাকিয়) আমি ওইরকম গ্রীবা ঘুরিয়ে না তাকালে তুমি অনুত্তম হতে?
অনুত্তমকুমার (মাথা ঝাঁকাতে ঝাঁকাতে) - কিছুতেই পাই না ভেবে!
মনাদা- কে প্রথম ভাল বেসেছে?
সুনিপ্রিয়া- আরে আমি, আবার কে?
মনাদা - বুঝলাম! আচ্ছা বলতো
- ডেকেছে কে আগে?
৩ জনে একসঙ্গে--
অনুত্তমকুমার (মুচকি হেসে বলল) - আমি।
মনাদা- কে দিয়েছে সাড়া?
মৌরীদেবী, সুমাত্রা ও সুনিপ্রিয়া- ৩ জনেই মুখ চাওয়া-চাওয়ি করলো, বুঝলো ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে--
সুমাত্রা (সিগনেচার স্টাইলে বলল) - শুনি
কার অনুরাগে কে হয়েছিল দিশেহারা?

---- অনুত্তম বুঝল হাওয়া খারাপ, সুমাত্রা ফাঁসিয়ে দেবে তাই সেফ খেললো---
অনুত্তমকুমার- কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি?
---
সুনিপ্রিয়া আর মৌরীদেবী দেখলেন আরে এ তো একপেশে হয়ে যাচ্ছে মর্তের মতো ---
সুনিপ্রিয়া ও মৌরীদেবী সমস্বরে বলে উঠলেন-- আমরা কি বানের জলে ভেসে এসেছি মনাদা?
---- মনাদা দেখলো এতো মহা হ্যাপা---
মনাদা- সবুর কর, দেখছি কি করা যায়,
তা বাপু বলতো -
কে প্রথম কথা দিয়েছিলে?
মৌরীদেবী (লাফিয়ে উঠে)-- এটা জিজ্ঞেস করার কী আছে? সবাই জানে আমি...
মনাদা-- আরে সে তো সবাই জানে, তুমি পুরো প্রশ্নটা আগে শোনো -
দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছিলে?
--- একাকার করার কথা শুনে দুই সু একটু ঘেঁটে গেল--
সুনিপ্রিয়া (ভারি গলায় বলল) - মনাদা! উত্তম কারুর একার ছিল না, এটা সবাই জানে, ওই সময় কতো মেয়েরা যে ওকে মনে মনে স্বামী ভেবেছিল তা গুনে শেষ করা যাবে না....
অনুত্তম-- মুচকি হাসলো---
মনাদা- হুম! বুঝলাম, তা বাপু একটু খোলসা করে বলতো-
শুরু হল কবে এতো চাওয়া পাওয়া?
মৌরীদেবী- ওকে জিজ্ঞেস করুন আমি বেশী কিছু চাইতাম না
সুমাত্রা বুদ্ধিমতী, তাই বলল -- চাওয়া পাওয়া- ওটা তো ছবি জিজ্ঞেস করার কি আছে?
মনাদা বুঝলেন এরা খুব দুষ্টু, তাই বললেন- আচ্ছা বলতো কখন শুরু হয়েছিল -
একি অনুভবে একি গান গাওয়া?
- সুমাত্রা ফুল ফর্মে বলল আরে ওই পথ যদি না শেষ হয় গানটা থেকে
-------- মৌরীদেবীর মুখ গোমরা হয়ে গেল, সুনিপ্রিয়া রাগে ফুঁসছে----
মনাদা- শেষ প্রশ্ন তার পরেই রেজাল্ট -
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছে?
সুনিপ্রিয়া- আমি, আর কে, সেই কবে ও চলে গেল, আমি এতোদিন হারানো মন খুঁজে বেড়িয়েছি, সব শেষে এতোদিন বাদে ফিরে পেলাম।
---------------- সবাই চুপ মনাদা গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে,
কিছু বাদে বললেন-
অনুত্তম তুমি হলে বাঙালীর কেষ্ট ঠাকুর,
মৌরী তুমি হলে রুক্মিণী,
সুমাত্রা- সুনিপ্রিয়া-- তোমাদের মধ্যে টাই, নিজেরা ডিসাইড করো
কে রাধা, কে মীরা...
আমি পালাই.....
মনাদা- পালিয়ে যাবার রাস্তা ধরি, গাইতে গাইতে দৌড় মারলেন.....
(সংগৃহীত)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications