মজার অফিস জোকস : এক থাপ্পড়ে জেল থেকে বের করে দেব স্যার!
মাছি মারা কেরানি
কোম্পানী ম্যানেজিং ডিরেক্টর অফিস তদারক করতে এসেই বড়বাবুকে ডাকলেন। আপনাদের ক্লাক নিধু বাবুর ফাইলে এত অভিযোগ কেন? সে কি করে সারাদিন ?
আজ্ঞে চারপাশ মাছি উড়ে বেড়ায় তাই দেখে ভয়ে ভয়ে বললেন বড়বাবু।
ব্যস এই তারকাজ ? হুঙ্কার ছেড়ে ছাড়লেন ম্যানেজিং ডিরেক্টর?
আজ্ঞে না , তাড়াতাড়ি জবাব দিলেন বড়বাবু, দুই একটা মারেও বটে।

এক থাপ্পড়ে জেল থেকে বের করে দেব স্যার!
জেলার: আপনি জেলারের পদে কাজ করতে পারবেন?
প্রার্থী: অবশ্যই পারব স্যার।
জেলার: বলুন তো কয়েদীরা ঝামেলা করলে কি করবেন?
প্রার্থী: এক ধমক দিয়ে থামিয়ে দেব স্যার।
জেলার: বাহ বেশ! যদি বেশি বেয়াদবী করে তাহলে?
প্রার্থী: এক থাপ্পড় মেরে ওদেরকে জেল থেকে বের করে দেবো স্যার!
বিবাহিত পুরুষেরই শুধু চাকরি!
কোম্পানির বড় কর্তার বন্ধু : কিন্তু এ তোমার কি যুক্তি ? অবিবাহিত লোক না নিয়ে তুমি শুধু বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন?
বড় কর্তা: বুঝলেন বিবাহিত লোক গুলো বাড়িতে আট প্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে , আমি বকলেও তারা আর কিছু মনে করে না । চাকরি ছেড়ে দেবার ভয়ও দেখায় না।
বাকি দুজনকে বরখাস্ত করব!
কেরানী: ম্যানেজারকে বলল আমি এত দিন ধরে তিনজন লোকের কাজ এক জনে করেছি । আমার মাইনে বাড়াতে হবে ।
ম্যানেজার: মাইনে এখন বাড়ানো অসম্ভব। কিন্তু তুমি বাকি দুজনের নাম বল তাদের এক্ষুনি বরখাস্ত করব।












Click it and Unblock the Notifications