ছাত্র ও মাস্টার মশাই কে নিয়ে মজাদার জোকস
ছাত্র ও মাস্টার মশাই কে নিয়ে মজাদার জোকস
ক্লাসে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে:
রাম ১০০ তে ৯০ পেয়ে ক্লাসে প্রথম হয়েছে।
পাপ্পু ১০০ তে ৩০ পেয়েছে
মমতা ১০০ তে ৩২ পেয়েছে
সীতারাম ১০০ তে ৩৩ পেয়েছে

প্রধান শিক্ষক রাম কে পুরুস্কার তুলে দিতে যাবে ঠিক সেই সময় লাস্ট বেঞ্চ থেকে তিন বন্ধু পাপ্পু, মমতা আর সীতারাম সামনে এসে হেডস্যার কে বললো
' ওই পুরুস্কার আমাদের কারণ আমরা তিনজন মিলিত ভাবে সর্বোচ্চ হয়েছি (৩০+৩২+৩৩)= ৯৫ পেয়েছি'
হেডস্যার বললো তোমরা তিনজনে মিলে পেয়েছো কিন্তু রাম একাই পেয়েছে ৯০ তাই পুরুস্কার তোমাদের কিভাবে হয়?
তখন তিন ছাত্রের উত্তর আমাদের দেশের রাজনীতিতে যদি কম আসন পাওয়া, হেরে যাওয়ারা মিলিত হয়ে সরকার গড়তে পারে তাহলে ছাত্রদের বেলায় হবেনা কেন? নেতাদের এক নিয়ম আর ছাত্রদের অন্য নিয়ম কেন?
#হেডস্যার_কোমায়












Click it and Unblock the Notifications