দাদা, বৌদি ও মাতাল কে নিয়ে মজাদার জোকস
দাদা, বৌদি ও মাতাল কে নিয়ে মজাদার জোকস
১.
দাদা খেতে বসে:- ঈশশ্.... নুন নেই হলুদ নেই, এইটা ডাল... কতবার তোমাকে বলেছি রান্না করার সময় অন্ততপক্ষে মোবাইল নিতে খুটখুট কোরোনা.. কে শোনে..!!
বৌদি :- কতবার তোমাকে বলেছি খাওয়ার সময় শুধু খাও... মোবাইল নিয়ে খুটখুট কোরোনা... ঐটা ডাল না তুমি মোবাইলের দিকে তাকিয়ে ভাতে জল ঢেলে খাচ্ছ... ছিঃ ছিঃ..!! 😜😜

২.
দুই বাচ্চার মা তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেছেন। পাশে বসে দুই বাচ্চা ঘ্যান ঘ্যান করে কাঁদছে। মায়ের জবাব শুনে হবু বর অজ্ঞান। মা বলছে বাচ্চাদের " এর পরের বার আর তোদের সঙ্গে নিয়ে আসবনা।😜😜
৩.
দাদা রাজধানী কটায়
ব্যক্তি - ৬:২০
মাতাল - মুম্বাই মেল
ব্যক্তি - ৭:২০
মাতাল - ভাগীরথী এক্সপ্রেস ?
ব্যক্তি - ধুর মশাই !আপনি যাবেন কোথায় ?
মাতাল - লাইন পার হবো ।।। 😜😜
৪.
চা খাবেন না। মদের চাইতেও খারাপ। চা খেলে মানুষ ভয়াবহ আচরন করে। আমি নিজে কাল রাতে ৮ পেগ হুইস্কি চড়িয়ে বাড়ি ফিরেছি আর সেই সময় আমার স্ত্রী এক কাপ চা পান করছিলো। আমি ৮ পেগ পান করেও ধীর পায়ে ঘরে ঢুকলাম আর আমার স্ত্রী ভয়াবহ রূপ ধারণ করে ঝাঁটা হাতে আমায় তাড়া করল। তা হলেই বুঝুন চা কি ভীষণ ক্ষতিকারক পানীয়। 😜😜












Click it and Unblock the Notifications