Funny Jokes in Bengali: শিক্ষকের জিজ্ঞাসায় ১৫ ফলের নাম থেকে বছরে কত রাত! ছাত্রের উত্তরে হাসিতে লুটোপুটি
জীবন ব্যস্ততার বেড়া জালে আবদ্ধ। কোথাও টার্গেট তো কোথাও দশটা-পাঁচটা ডিউটি। এর মধ্যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে একটু হাসি সবার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে জোকস (Funny Jokes in Bengali) আমাদের মন খুলে হাসতে সাহায্য করে। নিচে কিছু মজার জোকস থাকল পাঠকের জন্য। (একটু আনন্দই উদ্দেশ্য, কাউকে উপহাস করা নয়)
1) ছাত্রের দেরি আসা নিয়ে শিক্ষক (Funny Jokes in Bengali)
শিক্ষকের প্রশ্ন ছাত্রকে, আজ সে স্কুলে দেরিতে আসার জন্য কী অজুহাত নিয়ে এসেছে। ছাত্রের উত্তর আজ দ্রুত ছুটে এসেছে সে, তাই অজুহাত ভাবার সুযোগ সে পায়নি।

2) শিক্ষক ও ছাত্র (Funny Jokes in Bengali)
শিক্ষক ছাত্রতে বলছেন, পড়াশোনায় মন দাও না কেন? ছাত্রের উত্তর পড়াশোনা হয় মাত্র দুটি কারণে, প্রথমত ভয় আর দ্বিতীয়ত শখ। ছাত্র আরও জানায়, সে কোনও কারণ ছাড়া শখ লালন করে না, আর কাউকে সে ভয় পায় না।
3) শিক্ষক ছাত্রকে ১৫ টি ফলের নাম জিজ্ঞাসা (Funny Jokes in Bengali)
শিক্ষকের প্রশ্নের উত্তরে ছাত্র বলেন পেয়ারা, শিক্ষক বলেন ভাল হয়েছে। তারপর ছাত্র বলে আম, শিক্ষক বলেন ভাল হয়েছে। ছাত্র বলে আপেল, শিক্ষক বলেন ভাল হয়েছে। তার আরও ১২ টা ফলের নাম বলছে হবে। সেই সময় ছাত্রের উত্তর একডজন কলা।
4) বিজ্ঞানের শিক্ষক ও ছাত্র (Funny Jokes in Bengali)
শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, অ্যালোভেরা কী? ছাত্রের উত্তর স্যার, পঞ্জাবে ছোট ভাই যখন হুইস্কি-র পেগ বানিয়ে বড় ভাইকে দেয়, তখন বলে 'এ লো ভিরা'।

5) শিক্ষকের চার পাতার প্রবন্ধ (Funny Jokes in Bengali)
শিক্ষক পরীক্ষায় ছাত্রদেরকে চার পাতার একটা প্রবন্ধ লিখতে দিয়েছেন। বিষয় অলসতা কী? এক ছাত্র প্রথম তিন পাতা খালি রেখে চতুর্থ পাতায় বড় অক্ষরে লিখেছে এটি অলসতা!
6) শিক্ষকের প্রশ্ন এক বছরে কত রাত (Funny Jokes in Bengali)
ছাত্রের উত্তর ১০ রাত। শিক্ষক ছাত্রকে ব্যাখ্যা করতে বলেন। সেই সময় ছাত্রের উত্তর, নয় নব রাত্রি আর এক শিব রাত্রি। সেই শিক্ষক পরে আর কথা বলতে পারেননি!
7) শিক্ষকের প্রশ্ন (Funny Jokes in Bengali)
শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, এমন কী রয়েছে, যা অনুভব করতে পারি না, এছাড়াও তাকে ছাড়া বাঁচতে পারি না। ছাত্রের উত্তর হাওয়া। শিক্ষক বলেন ভাল হয়েছে। সেই সময় ছাত্র বলে আরও আছে। ইন্টারনেট কানেকশন ছাড়া এখন মানুষ বাঁচতে পারে না।












Click it and Unblock the Notifications