বিল্লুর মজাদার সব জোকস
গানের জবাব
একদিন বিল্লু তার আর এক বন্ধুর সঙ্গে বাংলা আধুনিক গান নিয়ে চর্চা করছিল। বিল্লুর বন্ধু বলছিল আজকালকার গানগুলো খুব ভাল। আর বিল্লুর কথায় বাংলা গানের ছিড়িছাদ নেই।
তো জোড় তর্ক। বিল্লুর বন্ধু বলল ঠিক আছে আমি তাহলে বাংলা গান একটা করে গাইছি তুই বল এর মধ্যে খারাপটা কি।
বন্ধু : "চাঁদ কেন আসেনা আমার ঘরে..."
বিল্লু : প্রশ্ন শোনো!!! যেন রোজ বাকিদের বাড়িতে এসে চা খেয়ে যায়!!!
বন্ধু : "মন মানে না..."
বিল্লু : তোর মন মানে না তো কার বাবার কি হতভাগা!!!
বন্ধু : "পরাণ যায় জ্বলিয়া রে..."
বিল্লু : আগে জল ঢেলে আগুন নেভা তারপর জ্বলা জায়গায় Savlon লাগা ঠিক হয়ে যাবে। ভিতর থেকে জ্বালা হলে পুদিনহারা খা, নিশ্চই চোঁয়া অম্বল হয়েছে।
বন্ধু : "ও বন্ধু তুমি শুনতে কি পাও?..."
বিল্লু : নিজেও জানিস না তোর বন্ধু কানে শোনে কি না...!!!
বন্ধু : "দুই পৃথিবী..."
বিল্লু : হ্যাঁ রে, একটা তোর আর একটা তোর শ্বশুরের !!!
বন্ধু : খুঁজেছি তোকে রাত বেরাতে....
বিল্লু : কেন রে! দিনের বেলা দেখতে পাস না বুঝি? 


আসল মানে
বিল্লুর বন্ধু : জানিস বিল্লু বিল গেটস কী বলেছে? বলেছে "যদি তুমি গরীব হয়ে জন্মাও সেটা তোমার দোষ নয়। কিন্তু যদি তুমি গরীব হয়ে মতো তাহলে সেটা তোমার ভুল।" বুঝলি কিছু?
বিল্লু : হ্যাঁ বুঝেছি, আমার বাবা যে গরীব সেটা আমার দোষ না। কিন্তু যদি আমার শ্বশুর গরীব হন সেটা অবশ্যই আমার ভুল। 
বাড়ির বউ
বিল্লুর বাবা : তুমি যদি ওই বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ না করো তাহলে আমি তোমার Pocket Money বন্ধ করে দেব।
বিল্লু : আর তুমি যদি আমার Pocket Moneyদ্বিগুন না করে দাও তাহলে আমি ওই বাজে মেয়েটাকেই তোমার ঘরের বউ করে আনব। 
নাম দিয়ে যায় চেনা
পুলিশ : নাম বল
বিল্লু : স্যার সরি, ভুল হয়ে গিয়েছে।
পুলিশ : নাম বল!
বিল্লু : বাইক আর জোরে চালাব না স্যার। এবারের মতো ছেড়ে দিন।
পুলিশ : (রেগে ধমক দিয়ে) নাম বলবে কি না...
বিল্লু : ত্রীকুল্লাভাট্টী ত্থেক্কোপারানমন্তনীয়রন্তী ভেঙ্কটাশঙ্করন স্বামী!
পুলিশ : যান, এবারের মতো ছেড়ে দিলাম। 












Click it and Unblock the Notifications