বৃদ্ধা স্ত্রীর মানসিক নিপীড়নের মজার জোকস
বৃদ্ধা স্ত্রী যখনই কিছু বলতে যান স্বামীকে, স্বামী তার কানে শোনার মেশিনটা উনি খুলে ফেলেন। মানসিক নিপীড়ন সহ্য করতে না পেরে পঁচাত্তর বছরের বৃদ্ধা ডিভোর্স চান।
"আমি ডিভোর্স চাই হুজুর "
পঁচাত্তর বছরের বৃদ্ধা, আশি বছর বয়েসের বৃদ্ধ
স্বামীর ওপর ডিভোর্সের মামলা ঠুকে
দিয়েছেন।
কাছারিতে কেস শুনানির দিন ম্যাজিস্ট্রেট
বৃদ্ধা কে প্রশ্ন করেন,

-"আপনি আমার শ্রদ্ধেয়া, কিন্তু তবুও আমার
কর্তব্য হিসেবে বলছি। এই বয়েসে এসে আপনি
স্বামীকে ডিভোর্স দিতে কেন চাইছেন..?? এই
বয়েসেই তো আপনাদের একে অন্যকে
সবচাইতে বেশী প্রয়োজন।"
"-আমি ওনার মানসিক নিপীড়নের শিকার।"
-সেটা কি ভাবে..??
-মুড ভাল না থাকলে যখন তখন আমায় যা তা
করে কথা শুনিয়ে দেন..!!
-ওহ..এই ব্যাপার।
তা, আপনিও পাল্টা কথা
শুনিয়ে দিলেই তো হয়ে গেল।
-সেটাই তো আমার মানসিক চাপের কারণ..!!
-বুঝতে পারলাম না।
-আমি যখনই পাল্টা কোন জবাব দিতে যাই,
কানে শোনার মেশিনটা উনি খুলে ফেলেন..!!
সংগৃহিত












Click it and Unblock the Notifications