গণেশ ঠাকুরের সে কী নাচ
গঙ্গায় স্নান করতে গিয়েছিল সৌরভ। হঠাত ঘুর্ণিতে পড়ে এই ডোবে কী সেই ডোবে অবস্থা।
গঙ্গায় স্নান করতে গিয়েছিল সৌরভ। হঠাত ঘুর্ণিতে পড়ে এই ডোবে কী সেই ডোবে অবস্থা।
হাবুডুবু খেতে খেতে কোন দেবতাকে ডাকা যায় ভাবছিল সে। ৩৩ কোটি আছেন। কাকে ডাকলে কাজ হবে বোঝা খুব সমস্যার। শেষে ভাবল দিন দুই আগেই গণেশ চতুর্থী গিয়েছে, গণেশ বাবাজী নিশ্চয়ই এখন ধরাধআমের কাছাকাছিই আছে। কাজেই আর কিছু না ভেবে একমনে সে জপ করতে থাকল, 'বাবা গণপতি আমায় রক্ষা কর বাবা, এযাত্রায় শুঁড়ের টানে পাড়ে তুলে নাও বাবা'... ইত্যাদি।

তার ডাকাডাকিতে কাজও হল। গঙ্গাপাড়ে প্রকট হলেন গণেশ। কিন্তু সৌরভকে অবাক করে দিয়ে গণেশ পাড়ে দাঁড়িয়েই ধেই ধেই করে ভুঁড়ি দুলিয়ে নাচতে থাকলেন। সে কি নাচ, বলিউডের বড় বড় নাচিয়ে তারকারাও লজ্জা পেয়ে যাবে।
এদিকে সৌরভের তখন খুবই খারাপ অবস্থা। কোনওক্রমে মাথাটুকু জলের উপর ধরে রাখতে পেরেছে। ওই অবস্থাতেই সে কোনওক্রমে বলল, 'আমায় রক্ষা না করে আপনি নাচছেন ভগবান?'
মিচকি হেসে গণপতি বললেন, 'কেন রে সেদিন যখন আমায় ভাসান দিতে এসেছিলি, তুইও তো খুব নাচছিলি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications