রাজনীতি নিয়ে আরও কিছু মজাদার বাংলা জোকস
ডান রাজনীতিবিদ
আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ । এখন মৃত্যুশয্যায় । শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য...
রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই ।
: কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ?
: মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই ।

নাম স্বাক্ষর
সভাপতি পার্টির সভায় যোগ দিতে এসেই টেবিলের ওপর একটা চিরকুট পেলেন, তাতে লেখা- গাধা !
সভার বক্তৃতা দেবার সময় তিনি কথাটা ঘুরিয়ে বললেন-এমন অনেক উদাহরণ আছে- মানুষ চিঠি লিখে তার তলায় নিজের নাম সই করতে ভুলে গেছে । কিন্তু আজ আমি একটা নতুন জিনিস দেখলাম। এখানে এসে আমি একটা চিঠি পেলাম, তাতে লেখক নিজের নাম স্বাক্ষর করেছেন কিন্তু আসল চিঠিটাই লিখতে ভুলে গেছেন।
যৌতুকবিরোধী আন্দোলন
নেতাঃ আগামী মাস থেকে আমরা যৌতুকবিরোধী আন্দোলনে নামব।
জনৈক ব্যক্তিঃ এ মাসে নয় কেন, স্যার?
নেতাঃ কারণ এ মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে।
সরকারি গণমাধ্যম
একবার পাকিস্তান আর নাইজেরিয়ার তথ্যমন্ত্রীর মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। শক্ত সামর্থ্য হওয়ায় নাইজেরিয়ার তথ্যমন্ত্রী সহজেই জিতে গেলেন। সেই রাতে পাকিস্তানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হলো: তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী রৌপ্যপদক জয় করেছেন।, অথচ নাইজেরিয়ার তথ্যমন্ত্রী অনেক চেষ্টার পরও শেষ লোকটার আগে রেস শেষ করেছেন মাত্র!












Click it and Unblock the Notifications