এপ্রিল ফুল স্পেশ্যাল : বোকাদের নিয়ে মজাদার কিছু জোকস
একবার এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিল। আরেক বোকা বলল, ‘কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?'
‘স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।'
‘আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!'
শুভ বোকা দিবস....!


জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে, ‘জলদি উঠে এসো!'
ডুবুরি: কেন? কোনো সমস্যা?
: হু। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে!
শুভ বোকা দিবস....!

মন্টু: দ্যাখ দেখি কাণ্ড! কাল আমার বিয়ে। এদিকে মেয়েবাড়ি থেকে বলেছে বরযাত্রায় খুব বেশি লোক না নিতে। খুবই টেনশনে আছি।
শফিক: কেন? টেনশনের কী আছে?
মন্টু: বাবা আমাকে নিয়ে যাবেন কি না কে জানে!
শুভ বোকা দিবস....!

মন্টুর ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করল, কী হে মন্টু, ছাতায় ফুটো কেন?
মন্টু বলল, আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে?
হ্যাপি এপ্রিল ফুল ডে...!!!














Click it and Unblock the Notifications