পরিবার নিয়ে মজাদার কিছু জোকস!

তোরটা দেখে ফেলেছে

শান্ত একবার মন খারাপ করে বসে আছে। ওর বাবা বললেন, ‘কী রে, মন খারাপ কেন?'
শান্ত কিছুতেই কিছু বলে না, একদম চুপ।
বাবা কাঁধে হাত রেখে বললেন, ‘আরে বল। মনে কর আমি তোর বাবা না, তোর বন্ধু।'
এবার শান্ত মুখ খুলল, ‘আর বলিস না ভাই। গতকাল আমারটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তোরটা দেখে ফেলেছে। তারপর আমাকে কি মারটাই না মারল!'

পরিবার নিয়ে মজাদার কিছু জোকস!

দূরের জিনিস

এক বাচ্চা ছেলে তার বাবাকে বলল, ‘বাবা, আমার চোখে সমস্যা হয়েছে। দূরের জিনিস একদম দেখি না। আমাকে চশমা কিনে দাও।'
বাবা চমকে উঠলেন। ‘বলিস কী বাবা! চল তো বাইরে গিয়ে পরীক্ষা করি।'
বাবা-ছেলে বাইরে বের হলো। ছেলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, ‘বাবা, ওইটা কী?'
বাবা বললেন, ‘ওটা তারা। তুই দেখতে পাচ্ছিস?'
‘হুঁ, দেখতে পাচ্ছি।' উত্তর দিল ছেলে।
বাবা বললেন, ‘বাপধন, আর কত দূরের জিনিস দেখতে চাস তুই?'


বাড়িতে বস কে?

গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠল সুমি, ‘তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?'
গৃহপরিচারিকা: বাবা তো এখন বাড়িতে নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস।
পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো।


কতবার ঘুরব

বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+