ফেসবুক নিয়ে মজার কিছু জোকস
স্ট্যাটাসে লাইক
অপু বলছে শেখরকে, ‘আর বলিস না, ভাই, মনটা খুবই খারাপ।'
শেখর: কেন রে?
অপু: আমার ধারণা ছিল ফেসবুকে আমি যথেষ্ট মজার স্ট্যাটাস দিই। আগে আমার সব স্ট্যাটাসেই কেউ না কেউ লাইক দিত। কিন্তু আমার শেষ ২০টা স্ট্যাটাসে কেউ একটাও লাইক দেয়নি।
শেখর: আহা রে! তা, কবে থেকে তোর স্ট্যাটাসে কেউ লাইক দিচ্ছে না?
অপু: তা এই তো প্রায় ২০ মিনিট হয়ে গেল!

ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন
ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন করতে চান?
আপনার প্রোফাইলের account settings অপশনে গিয়ে অ্যাকাউন্টটি deactivate করুন।
এবার মন দিয়ে কাজ করুন!
ফার্মভিলের ফসলে নিয়মিত পানি
মৃত্যুর আগমুহূর্তে স্বামী বলছে স্ত্রীকে, ‘ওগো, আমার মৃত্যুর পর তুমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেখে রেখো।'
স্ত্রী: তুমি কোনো চিন্তা কোরো না। তোমার মৃত্যুর পরও আমি সব সময় তোমার স্ট্যাটাস আপডেট করব।
স্বামী: না, না, স্ট্যাটাস আপডেট লাগবে না, তুমি শুধু আমার ফার্মভিলের ফসলে নিয়মিত জল দিও!
পুলিশ আগে থেইকা খবর পাইল ক্যামনে
ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল দুই ডাকাত।
প্রথম ডাকাত: বুঝলাম না! পুলিশ আগে থেকে খবর পেল কী করে!
দ্বিতীয় ডাকাত: আহ্ হা! এই মাত্র মনে পড়ল। অভ্যাসবশত ফেসবুকে নিজের আপডেট দিতে গিয়ে গতকালকে ডাকাতির প্ল্যানটা স্ট্যাটাস দিয়ে ফেলেছি ভুল করে।












Click it and Unblock the Notifications