পর্যটকদের নিয়ে মজাদার জোকস

নিশ্চিন্তে জলে নামুন

পর্যটক: নদীতে নামতে পারি? কুমীরের ভয় নেই তো?
স্থানীয় লোকঃ নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমীরও নেই। গত দু বছরে সবকটি কুমীর হাঙর খেয়ে ফেলেছে।


গাধারা সব বাড়ি ফিরে যাবে

গ্রীষ্মের ছুটিতে ভারতে বেড়াতে এসেছেন এক বিদেশি। তাঁর গাইড হিসেবে দায়িত্ব পালন করছে পল্টু।
বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
পল্টু: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!

পর্যটকদের নিয়ে মজাদার জোকস

পর্যটক পাওয়া যায় না

মফস্বল শহরে বেড়াতে এসে একজন পর্যটক একটা রেস্তোরাঁয় ঢুকল। ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিল। খাওয়া শেষে তাকে বলা হল বিল পঁচিশ টাকা।
পর্যটক বললেন, এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না?
ওয়েটার বলল, ডিম পাওয়া যায়, কিন্তু পর্যটক পাওয়া যায় না।


ত্রিভুজের জ্বালায় পণ্ড হলিডে
ছুটি কাটাতে মিসর গেছেন হরিপদ। সেখানে পিরামিড দেখে ফেরার পর হরিপদর এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কিরে, কেমন দেখলি পিরামিড?'
হরিপদ: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!


নীরবতা পালন
গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছে, ‘এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এই জলপ্রপাত দেখতে। আর এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।'
এই বলে গাইড একটু থেমে বলল, ‘এবার আমি আমাদের নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+