প্রতিবেশী শীতের রাতে ডাকলে কখনও যাবেন না, না হলে হতেপারে এই হাল
প্রতিবেশী শীতের রাতে ডাকলে কখন যাবেন না, না হলে হতেপারে এই হাল

পাঁচু--- নাচু, একটু আমার বাড়িতে আয় না, জরুরী কাজ আছে।
নাচু--- আমি এখন আসতে পারব না, ঘুম পাচ্ছে।
পাঁচু--- প্লিজ আয় না, জরুরী কাজ আছে।
নাচু--- বললাম তো আসতে পারব না, ঘুমাব। গুড নাইট। (ফোন অফ)
কিছুক্ষণ পর নাচু ভাবল খুব জরুরী কাজ হবে হয়তো, এইসব ভাবতে ভাবতে নাচু পাঁচুর বাড়ি গেল।
নাচু--- কিরে, কি জরুরী কাজ তোর এত রাতে ...?
পাঁচু--- বোস্, চা-কফি কিছু খাবি? (পাঁচু মনে মনে বলল, যদি তুই কিছু খাস্ তোকেই বানাতে হবে, এই শীতে আমি আর উঠছি না।)
নাচু--- নাঃ, এত রাতে অত ফর্ম্যালিটি করতে হবে না। কি কাজ করতে হবে তাড়াতাড়ি বল্ ... আমাকে বাড়ি ফিরতে হবে।
পাঁচু--- টিভি আর লাইটের সুইচটা একটু অফ্ করে দিয়ে যা, খুব শীত লাগছে, লেপ ছেড়ে উঠতে পারছি না, তাই তোকে ফোন করে ডাকলাম।।।
নাচু টিভি আর লাইটের সুইচটা অফ্ করে ফ্যানের সুইচটা অন্ করে দিয়ে চলে গেল।
দেখ্ কেমন লাগে।















Click it and Unblock the Notifications