(জোকস) এ জীবন দিয়ে আর কী করব!

এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো

ডাক্তারঃ ভয়ের কিছু নেই। চট করে আপনার দাঁতটা তুলে নেব।
রোগীঃ না না ডাক্তারবাবু, আমার ভয় করছে। দয়া করুন ডাক্তারবাবু, আমি যন্ত্রনায় মরেই যাব, বড্ড ভয় করছে।
ডাক্তারঃ ঠিক আছে, আপনি একটু ক্যান্ডি খেয়ে নিন। দেখবেন সাহস বেড়ে গেছে।
রোগীঃ ক্যান্ডি খেয়ে নিল।
ডাক্তারঃ কি এখন সাহস বেড়েছে তো?
রোগীঃ নিশ্চয়ই বেড়েছে, এখন দেখি কোন শালা আমার দাঁত তুলতে আসে? দাতে হাত লাগাবেন তো এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো !!!

(জোকস) এ জীবন দিয়ে আর কী করব!

জলের অভাবে হাঁপানি???

বাংলা ক্লাসে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন- বলতো "ভাতের অভাব" এটা কি হবে?
ছাত্রটি জবাব দিতে না পারায় শিক্ষক তাকে বেদম বেত্রাঘাত করলেন এবং বললেন "ভাতের অভাব - হাভাত"।

অতঃপর বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের শিক্ষক ঐ ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন পানির অভাবে কি হয়?
তখন ঐ ছাত্রটি ঝটপট করে জবাব দিল, স্যার হাঁপানি হয়।

আমাদের শেভিং রেজারটা ...

স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলল, "তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???"

তুমি বলতে পারো না যে, "আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান ... "

ঠিক তখনই স্বামী কি যেন একটা খুঁজছিল। তাই দেখে স্ত্রী রাগমুখেই জিজ্ঞাসা করল- কি খুঁজছো?

স্বামী তখন আমতা আমতা করে বলল- "ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা ... "

এ জীবন দিয়ে আর কী করব!

শিক্ষকঃ তোমরা আমায় কথা দাও, কখনোও সিগারেট খাবে না।
ছাত্ররাঃ ঠিক আছে স্যার খাব না।

শিক্ষকঃ মেয়েদের পিছনে পিছনে ঘুরবেনা।
ছাত্ররাঃ ঠিক আছে স্যার ঘুরব না।

শিক্ষকঃ ওদের কখনোও ডিস্টার্ব করবে না।
ছাত্ররাঃ ঠিক আছে স্যার, ডিস্টার্ব করব না।

শিক্ষকঃ দেশের জন্য জীবন দিয়ে দেবে।
ছাত্ররাঃ অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবইবা কি !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+