Bengali Jokes: প্রেমিকার 'সুন্দরকাণ্ড' থেকে স্বামী-স্ত্রীর হরেক কথা, হাসিতে লুটোপুটি
জীবন ব্যস্ততার বেড়া জালে আবদ্ধ। কোথাও টার্গেট তো কোথাও দশটা-পাঁচটা ডিউটি। এর মধ্যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে একটু হাসি সবার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে জোকস (Bengali Jokes) আমাদের মন খুলে হাসতে সাহায্য করে। নিচে কিছু মজার জোকস থাকল পাঠকের জন্য। (একটু আনন্দই উদ্দেশ্য, কাউকে উপহাস করা নয়)
(১) ছাত্র ও শিক্ষক (Bengali Jokes)
শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে বললেন, বলতো সেমিস্টার পদ্ধতিতে কী লাভ। ছাত্রের উত্তর লাভ সে জানে না। তবে অপমান বছরে দু'বার হয়ে থাকে।

2) বাবা ও ছেলে (Bengali Jokes)
বাবা কোটে তল্লাশি চালাতে গিয়ে পেলেন সিগারেট আর মেয়েদের ফোন নম্বর! বাবা প্রশ্ন করলেন, কবে থেকে এসব চলছে। ছেলের উত্তর বাবা এই কোটটা তোমার।
3) স্বামী-স্ত্রী (Bengali Jokes)
স্ত্রী স্বামীকে বাপের বাড়ি থেকে ফোন করে বলল, তাঁকে ছাড়া থাকতে পারবেন না। স্বামী উত্তরে বলল, আরে পাগলি মেয়ে. যদি ZEE পছন্দ না হয়, তাহলে Star এবং Sony চেষ্টা করে দেখতে পারো, তারাও ভালো চ্যানেল!
4) বস ও কর্মী (Bengali Jokes)
কর্মী বসকে বলছে, কদিনের ছুটি দরকার! বসের উত্তর একটি শর্তে ছুটি দেওয়া যাবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে? কর্মী তখন উত্তর দেয় স্যার বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি! সঙ্গে সঙ্গে বসের প্রশ্ন কতদিনের ছুটি লাগবে!

5) প্রেমিক-প্রেমিকা (Bengali Jokes)
প্রেমিকের প্রশ্ন গতকাল কে প্রেমিকা তার সঙ্গে দেখা করতে আসেনি? প্রেমিকার উত্তর, গতকাল তাদের বাড়িতে সুন্দর ট্র্যাজেডি ছিল। প্রেমিকের প্রশ্ন সুন্দর ট্র্যাজেডি মানে? প্রেমিকার উত্তর, সুন্দর কাণ্ড। প্রেমিক মাথায় হাত দিয়ে বসে পড়ল।
6) স্বামী-স্ত্রী (Bengali Jokes)
স্ত্রী স্বামীকে বলছে, সে অনেক মোটা হয়ে গিয়েছে। পাল্টা স্বামীও স্ত্রীকে বলছে সেও মোটা হয়ে গিয়েছে। স্ত্রী বলে সে মা হতে চলেছে। স্বামী বলে সে বাবা হতে চলেছে।












Click it and Unblock the Notifications