বাংলা জোকস : স্বামীর ঢপে স্ত্রীয়ের সোহাগ
সংসারে শান্তি আনতে মাঝে মাঝে মিথ্যা কথা বললে ক্ষতি কি। এই মজার জোকসগুলি পড়লেই হাড়ে হাড়ে বুঝবেন।
#১
বৌঃ- দেখো, পাশের বাড়ির রায়বাবু একটা ৫০ ইঞ্চির টিভি কিনেছে, তুমি ও একটা কিনে আনো না...
স্বামীঃ- প্রিয়তমা, যার কাছে তোমার মতো সুন্দরী বৌ আছে সে কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে ! ! 😜😎
বৌঃ- ওহ, তুমি না ........... যাই, তোমার জন্যে জলখাবার নিয়ে আসি...

#২
বৌ:- হ্যাঁ গো, তুমি আমার জন্মদিন কি করে ভুলে গেলে ? ?
স্বামী :- কি করে তোমার জন্মদিন মনে রাখি, তোমাকে দেখে মনেই হয় না, তোমার এত বয়স বেড়ে গেছে !...
বৌ:- সত্যি ? যাই, একটু স্পেশাল চা করে আনি...😍
😜😂🍭🍬😂😜😎
#৩
স্বামী স্ত্রী তে ঝগড়া চলেছে .....
বৌ:- আমি পুরো ঘর সামলাই, রান্নাঘর সামলাই, বাচ্চাদের সামলাই.. তুমি কি করো ?
স্বামী :- আমি নিজেকে সামলাই, তোমার নেশা ধরানো চোখ দু'টো দেখে .....
বৌ:- (লাজুক চোখে ) তুমি না!
উপদেশ: মিথ্যে বলুন, সুখী হবেন।















Click it and Unblock the Notifications