রাত জেগে বিশ্বকাপ দেখলে হতে পারে এই হাল
রাত জেগে খেলা দেখে সকালে হরিপদদা অফিস যাওয়ার পথে আধো ঘুমে অস্ফুটে বিড়বিড় এমন কিছু বলতে লাগলেন যে উত্তেজিত জনতা হরিপদদাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দিল।

রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখে সাতসকালে অফিস।
সিটে বসে আধো ঘুমে অস্ফুটে বিড়বিড় করছিলেন হরিপদ দা - ''এত বড়..... এত গোল......!
"
পাশে বসা মহিলা আঁচল সামলে হঠাৎ চীৎকার করে উঠলেন - ''হারামজাদা.. ইতর.. জানোয়ার.. বাড়িতে মা বোন নেই...!"
উত্তেজিত জনতা যখন চ্যাংদোলা করে হরিপদদাকে বাস থেকে ছুঁড়ে ফেলল, তখনও উনি বিড়বিড় করছেন -
"এত বড় দল ... এত গোল খেলো ...!!"
(সংগৃহীত)












Click it and Unblock the Notifications